শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Poila Boishakh: নববর্ষের ভোজে কুমড়োপটাশ থেকে হাল্লা রাজা

Riya Patra | ১২ এপ্রিল ২০২৪ ২১ : ১৮Riya Patra
প্রীতি সাহা
বাঙালির নতুন বছর শুরু হোক নতুন স্বাদে। শহরের বিভিন্ন ফুড চেন ব্যস্ত সেই আয়োজনে। মিষ্টি হোক বা পেস্ট্রি সব কিছুতেই থাকছে নববর্ষের ছোঁয়া। এমনকি দোকান থেকে কেক কিনলে উপহার মিলছে “আবোল তাবোল” ক্যালেন্ডার এবং পাটের সুদৃশ্য থলি। বাঙালির প্রিয় চরিত্রদের সঙ্গে বাংলা নববর্ষের স্বাদে মেতে উঠতে পারেন আপনিও। সুকুমার রায়ের সৃষ্টি কুমড়োপটাশ যদি আলো করে থাকে পেস্ট্রির উপর, তাহলে মুখ ফেরাতে পারবেন? পয়লা বৈশাখ ব্রাউনিও পাওয়া যাচ্ছে দোকানে। নববর্ষের স্পেশাল এগলেস কেকের দাম সাড়ে চারশো টাকার চেয়ে একটু বেশি। তবে কুমড়ো পটাশ পেস্ট্রি ৫০ টাকার মধ্যে। 
অন্যদিকে পেস্ট্রি, ব্রাউনির যুগে বাঙালির মিষ্টি প্রীতি যে হারিয়ে যায়নি তা নিয়ে তর্ক চলে না। পয়লা বৈশাখের আগে শহরের নামী মিষ্টির দোকানগুলোতে আজও একই রকমের ভিড় দেখা যাচ্ছে। ছানার তৈরি সন্দেশে লেখা “শুভ নববর্ষ”, দেদার বিক্রি হচ্ছে। ৫০ থেকে শুরু, ৫০০ টাকা পর্যন্ত দামে পাওয়া যাচ্ছে এই নববর্ষ সন্দেশ। এছাড়াও ডাব, চকোলেট, ক্ষীরের সন্দেশেরও চাহিদা রয়েছে। 
নববর্ষের দিন শুধু মিষ্টি মুখ করে ক্ষান্ত থাকা যায় নাকি? ভোজনরসিক বাঙালি এই দিন দুপুরের খাওয়া দাওয়া বাইরেই সারতে চায়। ইলিশ, চিংড়ি যদি একই পাতে পাওয়া যায় তবে মন্দ হয় না বলুন! এমনকী পাঁঠার মাংসও থাকছে সেই "বৈশাখী থালিতে"। এছাড়াও কাঁকড়া খেতে হলে কোনও সি ফুড রেঁস্তোরাতে যেতে হবে না। ইলিশ, চিংড়ির পাশপাশি থাকছে কাঁকড়ার জন্য আলাদা থালি। হল্লা রাজার থালি কিংবা বৈশাখি থালি, বাঙালিয়ানায় মোড়া লোভনীয় পদ সাজানো। থালি ৬০০ টাকা থেকে শুরু।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া