মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ এপ্রিল ২০২৪ ২০ : ২৪Riya Patra
বাঙালির বার মাসের তের পার্বণ। আর তার সূচনাই তো বর্ষবরণের মধ্যে দিয়ে। এবারের পহেলা বৈশাখের অন্যরকম আবহ। বাংলাদেশে জনগণ ইদের আনন্দের পরপরই আগামী রবিবার পহেলা বৈশাখ উদযাপনের আনন্দে মেতে উঠবে। ইদের ছুটির মধ্য পহেলা বৈশাখ উৎযাপনের চলছে চূড়ান্ত প্রস্তুতি। স্বরাষ্ট্র মন্ত্রনালয় পহেলা বৈশাখের সকল আনুষ্ঠান এদিন সন্ধের মধ্য শেষ করতে বলেছে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতাও দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে। রাজধানী ঢাকায় বাংলা নববর্ষ বরণের সবচেয়ে বড় আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী সঙ্গীতায়োজন এবারও থাকছে। রমনা বটমূলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। সকাল সোয়া ৬টায় যন্ত্রসংগীতের সুরে শুরু হবে বর্ষবরণ । থাকবে বাঁশির রাগালাপ। অনুষ্ঠানে অংশ নেবেন ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিতসহ প্রায় দেড়শ শিল্পী। থাকবে গান, কবিতা পাঠ। সম্মেলক কণ্ঠে গাওয়া হবে কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাটসহ আরও অনেক গান। ছায়ানট কতৃপক্ষ জানিয়েছে, তারা পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠান সফল করতে মাসব্যাপী প্রস্তুতি নিয়েছে। অপেক্ষা এখন সেই ভোরের।
পহেলা বৈশাখে মূল আর্কষণ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার চারুকলায় গিয়ে দেখা গেল, শোভাযাত্রার শেষ মূহূর্তের কাজ শেষ করতে ব্যস্ত সকলে। তাঁরা ইদের ছুটিতেও বাড়িতে যাননি । এবারের শোভাযাত্রার চারটি শিল্প-কাঠামোর মাধ্যমে তুলে ধরা হবে দেশের অগ্রগতি। মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘আমরা তিমির বিনাশী’। থাকবে হাতি, শিশু ও গন্ধগোকূলের অবয়ব। শিল্প-কাঠামোর মধ্যে আকারে সবচেয়ে বড় হয়েছে ২৩ ফুট দৈর্ঘ্যরে গন্ধগোকূল। বৈশাখী সকালে রাস্তায় যে হাতি বেরোবে, তার উচ্চতা ১২ ফুট। চার শিল্প-কাঠামোর সঙ্গে শোভাযাত্রায় আরও থাকবে রাজা-রানির মুখোশ, পাখির মুখোশ, লক্ষ্মীপেঁচা ও রয়েল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবিময় প্রতিকৃতি। পহেলা বৈশাখ সকাল ৯টায় চারুকলা থেকে বের হবে এই শোভাযাত্রা।
বর্ষবরণের অনুষ্ঠান করবে শিল্পকলা একাডেমি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে হাজার কণ্ঠে বর্ষবরণ শীর্ষক সংগীতাসরের আয়োজন করবে সুরের ধারা। এছাড়া বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, ঋষিজ শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পহেলা বৈশাখের আয়োজন থাকছে। এবারের পহেলা বৈশাখ প্রসঙ্গে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ইদ এবং পহেলা বৈশাখের উৎসবে আনন্দে এবার একাকার হয়ে যাবে বাংলার মানুষ। ইদের আনন্দ ধর্মীয় উৎসব হলেও এর একটি সর্বজনীনতাও আছে। অন্যদিকে পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অসাম্প্রাদিক এবং প্রাণের উৎসব। দুটো একসঙ্গে মিলে ধনী, গরিব, নারী-পুরুষ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন সুদৃঢ় হবে। পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামে এবার মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলাসহ নানা আয়োজন থাকবে। হালখাতা আর মিষ্টিমুখ চলবে বাজারে বাজারে। রাজধানী ঢাকার আয়োজনগুলিও থাকছে। তবে, পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণের আয়োজনের সময় সংকোচন করে সরকারের দেওয়া সিদ্ধান্ত মানবে না বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলা বর্ষবরণ আয়োজন শেষ করতে সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরপরই শুরু হবে উদীচীর অনুষ্ঠান। পহেলা বৈশাখের দিন সন্ধে ৬টা ০১ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগ প্রজন্ম চত্বরে চলবে “বর্ষবরণ মানে না শৃঙ্খল” শিরোনামে উদীচীর সাংস্কৃতিক আয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?