বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: অ্যাম্বুল্যান্সে করে মাদকদ্রব্য পাচার, ত্রিপুরায় আটক ২

Pallabi Ghosh | ১০ এপ্রিল ২০২৪ ২২ : ১৯Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: রাজ্যে লোকসভা নির্বাচনের মুখে হুইসেল বাজিয়ে রোগীর বদলে অ্যাম্বুল্যান্সে করে গাজা পাচার করার সময় ২৭২ কেজি শুকনো গাজা সহ ২ পাচারকারীকে আটক করল কুমারঘাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট জাতীয় সড়ক এলাকায়। কুমারঘাট থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে অ্যাম্বুল্যান্সে করে গাঁজা পাচার হবে ত্রিপুরা থেকে আসাম রাজ্যে। সে মোতাবেক অভিযানে নেমে নকল অ্যাম্বুল্যান্সটি আটক করতে সক্ষম হয়েছে কুমারঘাট থানার পুলিশ। গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ২১টি প্যাকেট থেকে ২৭২ কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে গাড়িতে থাকা টিটন মিয়া, মামুন মিয়া নামে দুই যুবককে আটক করেছে তাদের বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুরাতে। সঙ্গে গাড়ি থেকে নকল রেজিস্ট্রেশন নাম্বারের অনেকগুলো নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে এই বোলেরো গাড়িটিকে নকল অ্যাম্বুল্যান্স বানানো হয়েছে। যাতে গাজা পাচারকারীরা অতি সহজে তা পাচার করতে পারে। পুলিশ এন ডি পি এস আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। আটক গাজার বাজারমূল্য ৫৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া