শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Donald Trump: ট্রাম্প খুশিমনে কারাগারে গিয়ে হবেন আধুনিক নেলসন ম্যান্ডেলা!

Riya Patra | ০৮ এপ্রিল ২০২৪ ২০ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিচারকের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ এনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তাঁকে ওই পক্ষপাতদুষ্ট বিচারক উন্মুক্ত ও পরিষ্কার সত্য বলার জন্য কারাগারে পাঠান, তবে তিনি খুশিমনে কারাগারে গিয়ে হবেন আধুনিক যুগের নেলসন ম্যান্ডেলা। আর তার জন্য এটা হবে দারুণ সম্মানের। ট্রাম্প সম্প্রতি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে একথা জানিয়েছেন। 
তবে ট্রাম্প নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষীবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারশিবির। তারা ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।  রিপাবলিকান পার্টি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ মামলা চলছে। জানা গেছে, এসব মামলায় ট্রাম্পকে কারাগারেও যেতে হতে পারে।  ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে প্রাক্তন এক তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ১৫ এপ্রিল মামলাটির বিচার শুরু হচ্ছে।  এই মামলা নিয়ে তিনি বিভিন্ন সময় বিচারক জুয়ান মার্কানকে আক্রমণ করে মন্তব্য করে যাচ্ছেন। সম্প্রতি ওই বিচারক ট্রাম্পের ওপর আংশিক গ্যাগ অর্ডার জারি করেন। ফলে ট্রাম্প নিজে বা তার শিবিরের কেউ এই মামলা, মামলাসংশ্লিষ্ট আদালতকর্মী, জুরি, সাক্ষী এবং জেলা অ্যাটর্নি কার্যালয়ের কোনো আইনজীবী বা তাদের পরিবারকে নিয়ে জনসমক্ষে কোনো ধরনের মন্তব্য করতে পারবে না। সেই সাথে মামলাসংক্রান্ত কোনও তথ্যও প্রকাশ করা যাবে না। 
আর তাতেই চটে আগুন ট্রাম্প। এরই আগেও অবশ্য নিজেকে ট্রাম্প ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর দাবি তিনিও রাজনৈতিক নিপীড়নের শিকার। এমনকি নিজেকে যিশুখ্রিস্ট্রের সঙ্গেও তুলনা করেছিলেন ট্রাম্প।
দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষীর বিরুদ্ধে আন্দোলন করে দীর্ঘ ২৭ বছর কারা ভোগ করেন নেলসন ম্যান্ডেলা। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি মারা যান। বাইডেনের প্রচারশিবির একে আত্মকেন্দ্রিক বলে আখ্যা দিয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া