মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | EDUCATION : উচ্চশিক্ষাকে ভিত্তি করে উন্নয়নের লক্ষ্যভেদ

Sumit | ০২ নভেম্বর ২০২৩ ১৯ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘমেয়াদী উন্নয়ন। সেটাই লক্ষ্য হওয়া উচিত শিক্ষার, বিশেষত উচ্চশিক্ষার। আর সেইদিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে বাংলা। প্রতিবছর রাজ্য সরকারের তরফে আয়োজিত "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট"-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন-এর বিষয়দুটি। উচ্চশিক্ষাকে হাতিয়ার করে কীভাবে উন্নয়নের পথে এগোনো যায় সেই লক্ষে আগামী ২১ এবং ২২ নভেম্বর এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এডুকেশন কনক্লেভের থিম রাখা হয়েছে "হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সাসটেনেবল গ্রোথ"। তারই প্রস্তুতি হিসেবে আগামী ৪ নভেম্বর শনিবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)"র সহযোগিতায় আয়োজিত হতে চলেছে "হায়ার এডুকেশন অ্যান্ড রিয়ালাইজেশন অফ সাসটেনেবল ডেভেলপমেন্ট: পেভিং দ্য ওয়ে ফরোয়ার্ড"। উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার কলকাতায় এখবর জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জন দাস বলেন, "গোটা বিশ্বই এই দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই কনক্লেভে যে চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল "ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল"।" তিনি আরও বলেন, "জাতীয় এবং আন্তর্জাতিক মাপকাঠিতে আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি খুবই ভালো জায়গায় আছে। ফলে বাংলাই আগামীদিনে শিক্ষাক্ষেত্রে গন্তব্য হতে চলেছে।" গোটা অনুষ্ঠানটি ফেসবুকে এবং ইউটিউবে সম্প্রচারিত হবে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, "উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে দুটি মৌ চুক্তি স্বাক্ষর হবে। যার মধ্যে একটি হবে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বডি কর্পোরেট অ্যারিজোনা বোর্ড অফ রিজেন্টস-এর সঙ্গে এবং আরেকটি হবে ন্যাসকম-এর সঙ্গে।" তিনি বলেন, "দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।" এছাড়াও এসএনইউ"র আচার্য সত্যম রায়চৌধুরী বা অন্যান্য বিশিষ্টরা যারা বাংলায় শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন বা বিনিয়োগ করছেন তাঁরাও উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় জানান, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের এবং কলকাতায় নিযুক্ত সব কনসাল জেনারেলকে। বৈঠকে ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট ডিপিআই ড. মৈত্রী ঘোষ ও ড. পার্থ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এ কে চৌধুরী স্কুল অফ ইনফর্মেশন টেকনোলজি"র ডিরেক্টর অধ্যাপক অম্লান চক্রবর্তী। সঞ্চালনা করেন সিআইআইয়ের পূর্বাঞ্চলের এডুকেশন সাবকমিটির এগজিকিউটিভ চেয়ারম্যান মদন মহাঙ্কা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া