মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ONION PRICE HIGH : পেঁয়াজের ঝাঁঝে চোখে জল ত্রিপুরাবাসীর

Sumit | ০২ নভেম্বর ২০২৩ ১৮ : ২৭Sumit Chakraborty
সমীর ধর, আগরতলা : পেঁয়াজের ঝাঁঝে নাকাল ত্রিপুরা। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। সঙ্গে দোসর আলু, বেগুন সমেত যাবতীয় সব্জি। আগরতলার খুচরো বাজারগুলোতে পেঁয়াজ ৭০-৭৫ টাকা কিলো বিকোচ্ছে । সপ্তাহ খানেক আগে ছিল ৪৫-৫০ টাকা। একলাফেই উঠেছে ৭০-এ। হঠাৎ পেঁয়াজের এই লাফ কেন, কেউ বলতে পারছেন না। আগরতলা মহারাজগঞ্জ বাজারে বুধ ও বৃহস্পতিবার পুলিশ নিয়ে অভিযানে নামেন মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। তাঁদের কথায়, ব্যবসায়ীদের সতর্ক করা এবং "ব্যবসার সঙ্গে জনসেবা-র কথা মনে করাতেই" অভিযান।তারা জানিয়েছেন, বাজারে পেঁয়াজের বিপুল মজুত আছে। কোনও অভাব নেই। নাসিক থেকে পাঁচদিন আগে পাঠানো নতুন পেঁয়াজের চালানও বাজারে পেয়েছেন তাঁরা। পাইকারি দাম ৫৪০০ থেকে ৫৭০০টাকা। মেজাজি পেঁয়াজের পেছনে লাইন ধরেছে আলু এবং অন্য সব্জিরাও। আগরতলায় সাধারণ আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কিলো। আসল চন্দ্রমুখী পাওয়া গেলে ৫০ টাকার নিচে নয়। বেগুনের কিলো ৬০টাকা, পটল ৬০ টাকা, বাজার ছেয়ে থাকা ফুলকপি ডাঁটা-সমেত ১০০টাকা কিলো, বাঁধাকপি ৬০টাকা। কাঁচামরিচ কদিন পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে এখন ২০০-তে নেমেছে। মাছের বাজারও চড়া। ইলিশ ১৫০০ থেকে ২০০০টাকা, এক কিলোর ওপরে কাতলা কাটা ৩৫০থেকে ৪০০, ছোট দেশি কই ৭০০-৮০০ টাকা কিলো। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া