শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | TIHAR: তিহার জেলে কেমন রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ?

Sumit | ০২ এপ্রিল ২০২৪ ১৮ : ১৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত হয়েছে। তিহার জেলে রয়েছেন তিনি। তবে কেমন কাটছে সেখানে কেজরিওয়ালের জীবন ? জানা গিয়েছে তিহার জেরে কেজরিওয়ালকে সকালের খাবারে দেওয়া হয়েছে রুটি এবং চা। তিনি সকাল ৬ টা ৪০ মিনিটে নিজের সকালের খাওয়া সেরেছেন। ২১ মার্চ আপের প্রধানকে গ্রেপ্তার করেছে ইডি। তিহার জেলের ২ নং ঘরে তিনি রয়েছেন। সকালের দিকে কেজরিওয়াল ধ্যান করেন এরপর তিনি যোগ করেন। তাঁকে দুপুরের খাবার দেওয়া হবে ১২ টায়। এরপর দুপুর তিনটের মধ্যে তাঁকে নিজের ঘরে ফিরতে হবে। এরপর বিকেল সাড়ে পাঁচটায় দেওয়া হবে রাতের খাবার। এরপর সন্ধে ৭ টা পর্যন্ত তাঁকে ফের নিজের ঘরে থাকতে হবে। তবে সকাল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত তিনি জেলে টেলিভিশন দেখতে পারবেন। রাতে ভালভাবে ঘুমানোর জন্য কেজরিওয়ালের ঘরে মশারির ব্যবস্থা করা হয়েছে। যদিও এই ব্যবস্থা অন্য বন্দিদের ক্ষেত্রেও রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল আপের চতুর্থ নেতা যাকে তিহার জেলে পাঠানো হয়েছে। তাঁর আগে এই জেলে সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং এবং মনীষ সিসোদিয়াকে পাঠানো হয়েছে। প্রায় এক দশক আগে ২০১১ সালে কেজরিওয়াল এই জেলে সাতদিনের জন্য ছিলেন। তখন তিনি আন্না হাজারের সঙ্গে লোকপাল বিলের বিরোধীতা করেছিলেন। তবে এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি-র পাশাপাশি রয়েছে নিরাপত্তা রক্ষীরাও। জেল সূত্রে খবর, ডায়বেটিস থাকার জন্য আপের সুপ্রিমোকে সোমবার বিকেলে বাড়ি থেকে আনা খাবার এবং ওষুধ খেতে দেওয়া হয়েছে। জেলের দায়িত্বে থাকা অফিসার কেজরিওয়ালের সুগার পরীক্ষারও ব্যবস্থা রেখেছেন। কেজরিওয়ালের ঘরে একটি টেবিল এবং চেয়ার রাখা হয়েছে। যদিও তাঁর শোওয়ার স্থানটি অন্য বন্দিদের মতই রয়েছে।  

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া