শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Election: এজেন্সির নোটিশে হস্তক্ষেপ জরুরী, মনে করেন প্রাক্তন নির্বাচন কমিশনাররা

Rajat Bose | ০১ এপ্রিল ২০২৪ ০১ : ১৮Rajat Bose
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ‌‌লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে বেড়ে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা। রাজ্যে রাজ্যে বিরোধী নেতাদের হেনস্থা করতে ইডি, সিবিআই, আয়কর দপ্তর নেমে পড়েছে। লোকসভার আগে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী শিবির অভিযোগ করছে ‘‌ম্যাক্স ফিক্সিং’ এর‌। যে সংস্থার নিরপেক্ষতা থাকা দরকার, তারা থাকছে না। ভোটের আগে ‘‌লেভেল প্লেয়িং ফিল্ড’‌ পাচ্ছে না বিরোধীরা। এমনই অভিযোগ যখন উঠছে, তখন দেশের প্রাক্তন নির্বাচন কমিশনাররা এই ইস্যুতে মুখ খুলেছেন। তারা মনে করছেন, লোকসভা ভোটের আগে আয়কর বিভাগ, ইডি, সিবিআইয়ের বেছে বেছে বিরোধী নেতাদের ওপর পদক্ষেপ ‘‌লেভেল প্লেয়িং ফিল্ড’‌ ব্যাহত করছে। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির বক্তব্য, নির্বাচন চলাকালে এজেন্সির তৎপরতায় কমিশনের হস্তক্ষেপ করার সুযোগ আছে এবং করাও উচিত। তাঁর কথায়, যে কাজ তিন মাস পরে করলেও চলে তা এখন না করতে কমিশন সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা এজেন্সিকে নির্দেশ দিতেই পারে। ‌ 
কুরেশির মতোই আরও এক প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, তাদের সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়নি কখনও। এখন যেটা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দল যাতে সমান সুযোগ পায়, তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে। নির্বাচনী প্রচার চলাকালীন যদি আয়কর বিভাগ দেশের প্রধান বিরোধী দলকে নোটিশ জারি করে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং অর্থ তুলে নেয়, তখন কমিশনের আয়কর বিভাগকে জিজ্ঞাসা করা উচিত, নির্বাচনের পরে কি এই পদক্ষেপের জন্য অপেক্ষা করা যেত না?‌ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনাররা মনে করেন, নির্বাচন প্রক্রিয়া চলাকালে এজেন্সির এই তৎপরতায় ভোটের ময়দানে সব দলকে সমান সুযোগ দেওয়ার নীতি বিঘ্নিত হচ্ছে। এটা যাতে না হয় তা নিশ্চিত করা কমিশনেরই কাজ। ভোটের সময় কমিশনকে যে কাজটি নিষ্ঠার সঙ্গে করতে হয় তা হল সব দলের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি রাখা। বিরোধীদের কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে হেনস্থা, আয়কর নোটিশ ধরানোর মধ্যে দিয়ে সেটা বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন তারা।  
রবিবারই দিল্লির রামলীলা ময়দানে গণতন্ত্র বাঁচাও সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, ‘ইভিএম ছাড়া, ম্যাচ ফিক্সিং ছাড়া, সমাজমাধ্যম ছাড়া এবং গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি ছাড়া বিজেপির পক্ষে ১৮০টির বেশি আসন জেতা অসম্ভব।’ রাহুল তাঁর ভাষণে বলেছিলেন,‘‌এখন আইপিএল চলছে। যখন আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করা হয়, খেলোয়াড়দের কিনে নেওয়া হয় এবং অধিনায়ককে হুমকি দেওয়া হয় ম্যাচ জেতার জন্য, সেটা ক্রিকেটে ফিক্সিং। সামনেই লোকসভা ভোট। সেখানে আম্পায়ারদের নিজেই বেছেছেন প্রধানমন্ত্রী মোদি। আমাদের দুই খেলোয়াড়কে খেলার আগেই গ্রেপ্তার করে নেওয়া হয়েছে।’ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া