শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | TMC: খেলার ময়দান সমান রাখার দাবিতে কমিশনে তৃণমূল

Rajat Bose | ০১ এপ্রিল ২০২৪ ০১ : ১৬Rajat Bose
বীরেন ভট্টাচার্য, দিল্লি: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সমানস্তরের লড়াইয়ের ময়দান প্রস্তুত করার আবেদন জানাল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। ‌‌সোমবার বিকেল সাড়ে ৩টেয় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে প্রায় ৩০ মিনিট বৈঠক করে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। তৃণমূলের মূল দাবি, ভোটের ফলাফল পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বন্ধ রাখতে হবে, বিরোধী দলগুলির জন্য সমানস্তরের লড়াইযের ময়দান প্রস্তুত করতে হবে। কমিশনে তাঁরা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে শুধুমাত্র নিরপেক্ষ হলেই চলবে না, কমিশন যে নিরপেক্ষভাবে কাজ করছে, তা যেন সাধারণ জনগণের বোধগম্য হয়। 
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয় তৃণমূল। তারপর আজ সেই বিষয়গুলি নিয়েই আলোচনা হয় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। তৃণমূলের তরফে উল্লেখিত দাবিগুলি নিয়ে রবিবার ইন্ডিয়ার সভায় তুলে ধরেছেন বিরোধী দলের নেতারা। সূত্রের খবর, স্মারকলিপির একটি অংশ বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সির বিষয়টি নিয়ে সহমত ইন্ডিয়া জোটের সব নেতারা। তাঁরা সেই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বলে সূত্রের খবর। আজ কমিশনের সঙ্গে সাক্ষাতের পর দোলা সেন বলেন, ‘‌নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে ২ মাস বাকি। সেই সময়ের মধ্যে যেভাবে ইডি, সিবিআই, আয়কর দপ্তর, এনআইএ বিরোধী দলের ওপর টার্গেট করছে, সেটা শুধুমাত্র আদর্শ আচরণবিধি ভঙ্গই নয়, তাতে দলগুলির সমানস্তরের লড়াইয়ের পরিপন্থী। আমরা চাই সমানস্তরে খেলা হোক।’‌ তিনি বলেন, ‘‌কমিশন নিরপেক্ষ রয়েছে, তবে নিরপেক্ষ থাকলেই হবে না, মানুষ যেন বুঝতে পারেন যে আপনারা নিরপেক্ষ রয়েছেন। আপানদের কাজে যেন নিরপেক্ষতা স্পষ্ট হয়।’‌ তৃণমূলের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে, দেশের মানুষের করের টাকায় এবং সরকারি প্রচারযন্ত্রকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির টেলিফোনে আলোচনা এবং ইডির উদ্ধার করা অর্থ গরিব মানুষকে দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেছে তৃণমূল। দোলা সেন বলেন, ‘‌ইডির উদ্ধার করা টাকা কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রেখেছেন দলের কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে। এটা অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ। তিনি কালো ধন ফেরত এনে দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী মোদি যা বলেছেন, সেটাও জুমলা। কারণ, ইডির তদন্তগুলি বিচারাধীন। সেই মামলা কবে মিটবে, অজানা। মামলা হলেও হয়ত ২০ বছর লাগবে। ততদিন মোদিবাবু থাকবেন না। আবার মামলায় যে ইডি জিতবে এমন কোনও গ্যারান্টি নেই।’‌ এই প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী মোদি বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তৃণমূলের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া