মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Beauty: "এজ বিউটিফুলি"... সেই ব্যক্তিত্ব ধরা পড়ুক অন্যের চোখেও

নিজস্ব সংবাদদাতা | | Editor: SS ২৯ মার্চ ২০২৪ ২২ : ১৯Angana Ghosh
পরমা দাশগুপ্ত
সেই কোন কালে লোকে বলত, কুড়িতেই বুড়ি। আজকাল কিন্তু ৬০ পেরিয়েও বুড়ি হওয়া মানা। বরং তুড়িতে বয়স উড়িয়ে রূপের জেল্লায় নজর কাড়াই দস্তুর! 
ইদানীং, সোশ্যাল মিডিয়ায় দিব্যি প্রমাণ মিলছে, বয়স স্রেফ সংখ্যা মাত্র। ৪০ পেরিয়ে ৫০, ৫০ পেরিয়ে ৬০ কিংবা আরও বেশি— জেল্লায় তাক লাগিয়ে দিচ্ছেন অনেকেই। ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, বয়স বাড়লেও ঝলমলে ছবিই হতে পারে আপনার সিগনেচার। 
ত্বকের যত্ন নিন- বয়স যত বাড়ে, ত্বক তার স্বাভাবিক জেল্লা হারাতে থাকে। তাই যথাযথ ঘুম, স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, সঠিক পরিমাণে জল খাওয়া, ডায়েটে পর্যাপ্ত মরশুমি ফল, শাক–সবজি যেমন জরুরি, তেমনই চাই নিয়মিত ত্বক পরিচর্যা। তার জন্য ঠিক ভাবে ত্বক পরিষ্কার রাখা, আপনার ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার, ক্রিম, সানস্ক্রিন-সহ সাধারণ কিছু উপকরণই যথেষ্ট।    
ভিটামিন সি-র কামাল- ঝলমলে রূপের নেপথ্যে কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। তার যত্নে ভরসা রাখুন ভিটামিন সি-তে। ফল খান নিয়মিত। ত্বক পরিচর্যার উপকরণে থাক ভিটামিন সি। রোজকার ক্রিম থেকে সানস্ক্রিন, সবই হোক এই ভিটামিনে ভরপুর। 
পর্যাপ্ত ঘুম- পর্যাপ্ত ঘুম শরীরকে আরাম দেয়, হজম-সহ নানা শারীরিক প্রক্রিয়া যথাযথ রাখে। তারই গুণে আপনার চোখ, মুখ, ত্বক সবই থাকে তরতাজা। উজ্জ্বল থাকে ত্বকও। ঝলমলে দেখাতে রোজ রাতে অন্তত ৭-৮ ঘণ্টার ঘুম জরুরি।
ভরসায় পেট্রোলিয়াম জেলি- হাত, পা ঘাড়ে নিয়মিত এই পেট্রোলিয়াম জেলি মালিশ করতে পারলে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর হয় অনেকটাই। পেট্রোলিয়াম জেলির গুণ আছে আরও। সুগন্ধি স্প্রে করার আগে ত্বকের সেই অংশে ভাল করে পেট্রোলিয়াম জেলি মেখে নিন। স্কিন প্রাইমারের কাজ করবে। সুগন্ধও ধরে রাখবে বেশি সময় পর্যন্ত। 
অলিভ অয়েলে আস্থা- ত্বক ভাল রাখতে সারা দিন পরে মেকআপ তুলতেই হবে। আর সে কাজে অলিভ অয়েলের জুড়ি নেই। রাতে মুখ পরিষ্কার শুরু করুন ভাল ভাবে অলিভ অয়েল মেখে। হাল্কা টেক্সচারের এই তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় না। মেকআপের সঙ্গে জমে থাকা ধুলোময়লাও উঠে আসে সহজেই। অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ই এবং কে-তে ভরপুর অলিভ অয়েল সব রকমের ত্বকের উপযোগী। যার গুণে ত্বক হয় আর্দ্র, নরম, মোলায়েম এবং ঝলমলে।
সানস্ক্রিনের আড়াল- ইদানীং কড়া রোদটাই যেন আবহাওয়ার ডিফল্ট সেটিং। ত্বক রুক্ষ হয়ে, পুড়ে একশা। সঙ্গে অতিবেগুনি রশ্মির ক্ষতি তো আছেই। তাই বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। আপনার ত্বকের উপযোগী, এসপিএফ-সমৃদ্ধ ভাল মানের সানস্ক্রিন বেছে নিন। ভাল ভাবে লাগিয়ে নিন মুখ, গলা, ঘাড় ও শরীরের বাকি খোলা অংশে। 
পিল অফ ফেসিয়ালের ম্যাজিক- ত্বকের যত্নে পিল অফ ফেসিয়ালও কিন্তু বেশ কার্যকরী। ক্রিম ত্বকের গভীরে গিয়ে কাজ করে। এই পদ্ধতিতে মুখ পরিষ্কার এবং তার যত্ন নেওয়া যায় তাড়াতাড়ি। ত্বকও দেখায় ঝলমলে, প্রাণবন্ত। 
চায়ের গুণ- ত্বকের যত্নে চা পাতার জুড়ি নেই। ত্বক পরিচর্যায় বেছে নিতে পারেন এমন কোনও ক্রিম, লোশন বা ময়েশ্চারাইজার যাতে চায়ের নির্যাস রয়েছে। ফারাকটা নিজেই টের পাবেন। 
সঠিক শেডে নজর- মেকআপ করার সময়ে ত্বকের কাছাকাছি শেড বেছে নিন। এতে আপনার ত্বক তার নিজস্বতায় ঝলমল করে উঠবে। বয়স যত বাড়বে, তত এই নিজস্বতাই কিন্তু আপনার ত্বকে ধরে রাখবে তার স্বাভাবিক লাবণ্য। 
রূপের নিজস্বতা- সবটাই মেকআপে-কনসিলারে ঢেকে ফেলে আপনি যা নন, তা নাই বা হলেন! নজরকাড়া হতে ভরসা রাখুন নিজের ন্যাচারাল ফিচার্সে। শুধু তাই নয়, আস্থা থাক আপনার রূপের স্বাভাবিক জেল্লায়। মেকআপে উজ্জ্বল হওয়ার চেয়ে ত্বকের স্বাভাবিক লাবণ্যে নজর কাড়ার কিন্তু স্বাদই আলাদা! ট্রেন্ডিং মেকআপে গা ভাসাতেই হবে, এমন কোনও কথা নেই। 
আর হ্যাঁ, সবটার সঙ্গে চাই আত্মবিশ্বাস। ঝকঝকে থাকুন তাতেই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া