সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ মার্চ ২০২৪ ০০ : ১৫Riya Patra
"দিনকাল বদলায়, আজকাল বদলায় না।" চার দশকের বেশি সময় ধরে সংবাদপত্রের দুনিয়ায় এই সত্যকে বয়ে নিয়ে চলেছে "আজকাল"। তার বয়স বাড়ল আরও এক। ৪৩ পেরিয়ে এখন ৪৪-এ আজকাল। ২৫ মার্চ দোলের কারণে ছুটি ছিল সংবাদপত্রের। কিন্তু তাই বলে কি প্রিয় আজকাল-এর জন্মদিনের উদযাপন বন্ধ থাকবে? অবশ্যই না। আর ঠিক সেই কারণেই উদযাপন ২৮ মার্চ। গুণিজন সমাবেশে প্রিয় আজকাল-এর জন্য শুভেচ্ছার জোয়ার। অঙ্গীকার, ৫০ পেরিয়ে শতবর্ষ ছোঁয়ার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকালের চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী, ডিরেক্টর মৌ রায়চৌধুরী, প্রকাশক অরুণ কুমার ঘোষ, টেকনো ইন্ডিয়ার গ্রুপ সিইও শঙ্কু বোস, সিনিয়র ডিরেক্টর ভাস্কর গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক এবং আজকাল পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর প্রচেত গুপ্ত, সুস্থ,সফর ম্যাগাজিনের সহযোগী সম্পাদক পল্লব বসু মল্লিক, টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ রেভিনিউ অফিসার তপোব্রত ঘোষালসহ বিশিষ্ট জনেরা।
বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন সত্যম রায়চৌধুরী। সকলকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই ছোটবেলার নস্টালজিয়া মৌ রায়চৌধুরীর গলায়। জন্মদিন পালনের অনুষ্ঠানে তিনি সকলকে অঙ্গীকারবদ্ধ হতে বলেন, "আজকালকে আমরা অনেক এগিয়ে নিয়ে যাব, অনেক উন্নত মানের করব এবং সবদিক থেকে সফল করব।" আজকাল পরিবারের সঙ্গে সরাসরি প্রায় ১৫ বছর জড়িয়ে রয়েছেন গার্গী রায়চৌধুরী । "আজকাল" তাঁর কাছে পরিবারের বাইরে আরও এক পরিবার। আবেগাপ্লুত হয়ে জানান, এই আজকাল-এর স্বপ্নেই তিনি প্রতিনিয়ত একজন মানুষকে বিভোর হতে দেখেন, বাঁচতে দেখেন। সম্পাদক অশোক দাশগুপ্তর এই "আজকাল" নিয়ে নিবিড় ভালবাসার কথা বলেন তিনি। সম্পাদক হিসেবে তিনি যে সর্বদা মাথার উপর ছাতা হয়ে রয়েছেন ঝড়-বৃষ্টি আগলে, সেকথা উঠে আসে প্রচেত গুপ্তর কথাতেও। অরুণ কুমার ঘোষ বলেন, "আজকাল"-এর পথচলা যেন আরও ৪৪ বছর ছাড়িয়ে এগিয়ে যায়। শঙ্কু বোস বলেন, "টেকনো ইন্ডিয়া গ্রুপের ভালবাসার জায়গা আজকাল, সেই ভালবাসা যেন টিকিয়ে রাখতে পারি আরও ১০০ বছর।" ভাস্কর গুপ্ত বলেন, "টেকনো গ্রুপের আজকাল এক পথপ্রদর্শক।" পল্লব বসু মল্লিকের গলাতেও পুরনো দিনের সুর। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "আজকাল রূপকথার পথে এগিয়ে যাক। এটা একটা পরিবার। এই পরিবার অটুট থাক।" আজকাল পরিবারের সদস্য অঙ্গনা ঘোষ সঙ্গীত পরিবেশন করেন। তপোব্রত ঘোষাল ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে আজকাল-এর সুদীর্ঘ জীবন কামনা করেন। অন্য বছরের মত এবারেও রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশাল কেক। কেক কেটে মিষ্টি মুখ করে সকলেই অঙ্গীকারবদ্ধ হন, হাতে হাত ধরে হেঁটে যাবেন আরও দীর্ঘ পথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামলী আচার্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?