বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Swami Smaranananda: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ

Pallabi Ghosh | ২৬ মার্চ ২০২৪ ০৩ : ১৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন স্বামী স্মরণানন্দ মহারাজ। ২০২২ সালেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরে মার্চের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়েন। কলকাতায় এসে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অসুস্থতার খবর শুনে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তাঁর প্রয়াণে শোকের ছায়া বেলুড় মঠে।
স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ জীবনভর আধ্যাত্মিকতা চর্চা করেছেন। অগণিত ভক্তের হৃদয়ে তিনি দাগ কেটেছেন। আগামী প্রজন্মকে তিনি অনুপ্রাণিত করবেন। ওঁর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। ২০২০ সালে বেলুড় মঠে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কয়েক সপ্তাহ আগে কলকাতায় হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলাম। বেলুড় মঠের অগণিত ভক্তের প্রতি সমবেদনা রইল।"
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মহান সন্ন্যাসী তাঁর জীবিতকালে বিশ্বজুড়ে আধ্যাত্মিক চেতনায় নেতৃত্ব দিয়েছেন। আমি তাঁর সমস্ত অনুগামী ও ভক্তদের গভীর সমবেদনা জানাই।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া