শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | AAP: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক আপ সমর্থকেরা

Riya Patra | ২৬ মার্চ ২০২৪ ১৯ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল দিল্লি। মঙ্গলবার দিল্লির শাসক দলের কর্মি সমর্থকরা হোলি উদযাপন বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন। কর্মসূচি প্রধানমন্ত্রীর আবাস ঘেরাও। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে সকালেই জানানো হয়েছিল, আপ সমর্থকদের এই বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছিল পুলিশের তরফে। বেলা বাড়তেই দেখা গেল আপ-এর কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বিবাদ ধস্তাধস্তিতে উত্তাল হয়ে উঠল দেশের রাজধানী। বেশ কয়েকজন আপ সমর্থককে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের মন্ত্রী হরজোত সিং বেইনস এবং সোমনাথ ভারতী। নয়া দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ স্পষ্টতই জানিয়েছেন, বিক্ষোভকারীদের জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। তাঁরা প্যাটেল চক মেট্রো স্টেশনে জড়ো হবেন এই আভাস পেয়ে সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। বিক্ষোভকারীদের জমায়েত সরিয়ে নেওয়ার কথা বললেও, তাঁরা রাজি না হওয়ার পরেই শুরু হয় ধস্তাধস্তি। দিল্লির বেশ কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জেল থেকেই অরবিন্দ কেজরিওয়াল রাজ্য চালাবেন। তাঁর গ্রেপ্তারির পরেই জানিয়ে দিয়েছিল আপ নেতৃত্ব। দুদিন আগেই জেল থেকেই নিজের প্রথম সরকারি নির্দেশ দিয়েছিলেন কেজরিওয়াল। এবার ফের একবার ইডি হেফাজত থেকেই নিজের দ্বিতীয় সরকারি নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির মন্ত্রী সৌরভ ভারদ্বাজ জানালেন, বিনামূল্যে ওষুধ এবং প্যাথলজি পরীক্ষার দ্বিতীয় নির্দেশ দিলেন কেজরিওয়াল। সৌরভ এদিন বলেন, দিল্লিবাসীর যাতে কোনও ধরণের সমস্যা না হয় সেজন্যেই নিজের কাজ ইডি হেফাজতে থেকেও চালিয়ে যাবেন কেজরিওয়াল। কেজরিওয়ালেন হয়ে সৌরভ ভারদ্বাজ বলেন, রাজ্যের বহু মানুষ রয়েছেন যাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে তৈরি দিল্লির সরকার। তাঁদের সকলের জন্য বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষার ব্যবস্থায় জোর দিল দিল্লির সরকার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া