শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Arvind Kejriwal: বিরোধীদের কণ্ঠরোধ করাই লক্ষ্য, কেজরিওয়ালের গ্রেপ্তারির পর সরব ইন্ডিয়া জোট

Pallabi Ghosh | ২১ মার্চ ২০২৪ ০৫ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির তলব "বেআইনি" ও "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত", বলেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে তাঁর গ্রেপ্তারির পর সেই সুর শোনা গেল ইন্ডিয়া জোটের নেতাদের কণ্ঠেও। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পর এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিরোধী জোটের নেতানেত্রীরা।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কথায়, "একজন আতঙ্কিত স্বৈরাচারী শাসক মৃত গণতন্ত্র দেখতে চায়। দলে ভাঙন ধরানো, প্রধান বিরোধী দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেও এরা থামেনি। এবার দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হল। ইন্ডিয়া এর জবাব দেব শিগগিরই।"
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব লিখেছেন, "যাদের হেরে যাওয়ার ভয় রয়েছে, তারা অন্যকে বন্দি করে এর বেশি আর কী করবে। বিজেপি জানে, তারা ক্ষমতায় আর ফিরবে না। সেইজন্য ভোটের মুখে বিরোধীদের সরিয়ে দিতে চাইছে। গ্রেপ্তারি জাস্ট একটা ইস্যু। এর থেকে আরও বিপ্লবের জন্ম হবে।"
কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল লেখেন, "বিজেপিতে যোগ না দিলেই জেলে যেতে হবে। আমরা সবাই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।"
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথায়, "অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ করছি। এটা স্পষ্ট, বিজেপি এবং মোদি জনগণের প্রত্যাখ্যান ঘিরে আতঙ্কে রয়েছেন। যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরাই কেবল সুরক্ষিত। ভারতের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় বিজেপির বিরোধীতায় ভারতবাসী এবার একজোট হবে।"
এনসিপি - এসসিপি নেত্রী সুপ্রিয়া সুলের বক্তব্য, "অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছি। বিরোধীদের কণ্ঠরোধ করতে বিজেপির কথায় ইডি তাঁকে গ্রেপ্তার করেছে।" শরদ পাওয়ার লেখেন, "অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সংবিধানবিরোধী পদক্ষেপের কারণে "ইন্ডিয়া" একজোট থাকবে।"
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বক্তব্য, "ভোটের আগে, এক দশকের ব্যর্থতা ঘিরে আতঙ্কে ফ্যাসিস্ট বিজেপি সরকার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করাল। যারা সংবিধানের অবমাননা করে, সেই দলের কেউ গ্রেপ্তার হন না।"
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, "নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই এই পদক্ষেপ! রাজনৈতিক দলের প্রধান, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, নির্বাচনী এজেন্ট, কর্মী, সমস্ত বিরোধীরাই নিগৃহীত ও গ্রেপ্তার হয়ে চলেছেন। আমাদের গণতন্ত্রের কী হবে? আসুন এই বিপর্যয় থেকে গণতন্ত্রকে বাঁচাই।"
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কথায়, "এই গ্রেপ্তারি সম্পূর্ণ অসাংবিধানিক। দেশের রাজনীতির মানকে এভাবে নামিয়ে আনা প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে মানায় না।"
আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য, "এই গ্রেপ্তারি প্রমাণ করছে, বিরোধীদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে, কেন্দ্রীয় তদন্তকারীদের সাহায্য নিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি।"
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মন্তব্য, "দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ করছি। ভোটের আবহে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া