সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | TMC: নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তৃণমূলের

Pallabi Ghosh | ২০ মার্চ ২০২৪ ০২ : ১৪Pallabi Ghosh
বীরেন ভট্টাচাচার্য, দিল্লি: অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করায় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। কেন এখনও পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হল না, সে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে কমিশনে চিঠি দিয়ে প্রধামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি বা কোনও রকম অভিযোগ দায়ের হলে ৪৮ ঘণ্টার মধ্যে তার তদন্ত হবে বা পদক্ষেপ করা হবে। গত ১৮ মার্চ সাকেত গোখলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। যদিও আজ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি কমিশনের তরফে। প্রসঙ্গত, গত সপ্তাহে নির্বাচন কমিশনারের দুটি ফাঁকা থাকা শূন্যপদ পূরণ করেছে প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতার কমিটি। সাকেতের প্রশ্ন, "সরাসরি সরকার নিযুক্ত নির্বাচন কমিশনার প্যানেলে প্রধান বিচারপতি, বিরোধী দলনেতার কোনও ক্ষমতা নেই।" সেই কারণেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না বলে দাবি তৃণমূলের। সাকেতের বক্তব্য, "এই কারণেই কি ভোট ঘোষণার দিন কয়েক আগে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল?" তিনি বলেছেন, নির্বাচন কমিশন অভিযোগ প্রত্যাখান করতেই পারে, তবে তার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে।
এদিকে, গতমাসে রাজ্যের বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে। নিষ্ক্রিয় হওয়া আধার কার্ডগুলি ফের চালু করতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা শান্তনু ঠাকুর ব্যক্তিগত সহায়কের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেন এবং জানান সেখানে মেল করে জানালেই আধারকার্ডগুলি সক্রিয় হবে। সামগ্রিক বিষয়টির উল্লেখ করে আধারের দায়িত্বে থাকা সংস্থা ইউআইডিএআইয়ের থেকে জবাব চেয়েছিলেন সাকেত গোখলে। রাজ্যের কতজনের আধার নিষ্ক্রিয় হয়েছে, কেন নিষ্ক্রিয় হয়েছে তা জানতে চেয়েছিলেন তিনি। যদিও সম্প্রতি জবাবে ইউআইডিএআই জানিয়েছে, "সব মিলিয়ে মোট ৮১ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে রাজ্যভিত্তিক এবং কী কারণে নিষ্ক্রিয় হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য নেই।" কীভাবে শান্তনু ঠাকুরের কাছে রাজ্যের আধারের তথ্য ভাণ্ডার পৌঁছল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, "যেখানে ইআইডিএআইয়ের কাছে তথ্য নেই, সেখানে শান্তনু ঠাকুরের কাছে কীভাবে রাজ্যের মানুষের আধার সম্পর্কিত তথ্য পৌঁছল? কীভাবে মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক আধার নিষ্ক্রিয় হওয়া এবং সেই সম্পর্কিত বিষয় দেখভাল করতে পারলেন গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার ব্যবহার করে?"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া