শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Durga Puja: ‌‌‌পঞ্চমীতে মানুষের ঢল আগরতলায়

Rajat Bose | ১৯ অক্টোবর ২০২৩ ১৮ : ০৩Rajat Bose
সমীর ধর, আগরতলা:‌ আবহাওয়া চমৎকার। সন্ধে নামতেই আলোয় ভাসছে আগরতলা। চতুর্থী থেকেই ভিড় রাজধানীর বড় মন্ডপগুলোতে। পঞ্চমীতে রীতিমতো মানুষের ঢল। জেলা ত্রিপুরায়ও ছবি কমবেশি একই।  মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী মিলিয়ে শহরের অন্তত ২০টা পুজোর উদ্বোধন করেছেন। পুলিশের হিসেব অনুযায়ী, গত দু’‌বছরে ত্রিপুরায় প্রায় সাতশো পুজো বেড়েছে। এবার নথিভুক্ত দুর্গাপুজোর সংখ্যা ২৮৬৩। আগরতলার পুর এলাকা এবং তার আশেপাশে হচ্ছে ৪৫০টির বেশি পুজো। এর মধ্যে রাজবাড়ির কাছে দুর্গাবাড়িতে ১৮৪ বছর আগে মহারাজা কৃষ্ণকিশোর মানিক্য প্রতিষ্ঠিত বিগ্রহের পুজোও রয়েছে। নবমীতে এখানে মোষ বলি হয় সরকারি খরচে। আছে ‘‌প্রভুবাড়ি’‌–র ১৭৩ বছরের পুজোও। এই পুজোর প্রতিমা বিসর্জন হয় সবার আগে।  আগরতলায় এবারও বড় বাজেটের পুজো বেশকিছু। মন্ডপে মন্দিরের আদলই বেশি। ঊষাবাজারের বিখ্যাত ভারতরত্ন সংঘের এবারের আকর্ষণ গুজরাটের নীলকন্ঠ ধাম, আস্তাবল ময়দানের পোলস্টার ক্লাব লোক টানতে শুরু করেছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা–র আদলে মন্ডপ তৈরি করে। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আকর্ষণ কোয়েম্বাটোরের আদিযোগী শিবমূর্তি, মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের মন্ডপ বৃন্দাবনের প্রেমমন্দিরের আদলে, ফ্লাওয়ার্স ক্লাবে ভ্যাটিকান সিটি, নেতাজি প্লে সেন্টার বানিয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, শান্তিপাড়ার খ্যাতনামা ঐকতান যুব সংস্থা এবার এনেছে মায়াপুরের ইস্কন মন্দির। রামঠাকুর সংঘের বিশাল কাল্পনিক মন্দির তৈরি হয়েছে ত্রিপুরার বাঁশ–বেত আর বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার যুগলবন্দিতে। চন্দ্রযান–৩ এর আদলে মন্ডপ গড়ে দর্শনার্থী টানা শুরু করেছে ধলেশ্বরের প্রান্তিক ক্লাব। তেমনি ড্রাগসের নেশা–র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে অভিনব দুর্গামন্ডপ গড়েছে উজান অভয়নগরের নিউ স্টার ক্লাব। কল্পবিজ্ঞানের হলিউডি ছবি ‘‌অ্যাবেটর’‌ এর অনুকরণে মন্ডপ বানিয়ে চমক দিয়েছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন।  পুজোয় জামা–জুতো–শাড়ি বেচাকেনা দারুণ মন্দার মুখে পড়লেও গত এক সপ্তাহে শহরে ব্যবসায়ীদের মুখে একটু হাসি ফুটেছে। রাজ্যের ৫৬টা বড় চা–বাগানের অধিকাংশেই এবার এখনও শ্রমিকদের পুজোর বোনাস হয়নি। মনরেগার কাজ কম। যা–ও হচ্ছে, মজুরি থাকছে বকেয়া। সরকারি সূত্রেই জানা যায়, ২৬ সেপ্টেম্বর থেকে রাজ্যে মনরেগার শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে ৬৫ কোটি টাকার বেশি। তাই উৎসবের আনন্দ এখনও সর্বত্র সমানভাবে পৌঁছাতে পারেনি। চতুর্থীর দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অভয়নগর ব্লাড সান ক্লাবের মূর্তি সমেত দুর্গামন্ডপ। সদস্যদের মন খারাপ। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া