বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | NEW LAW: পঞ্চায়েত এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে নতুন আইন আনছে রাজ্য

Sumit | ২০ মার্চ ২০২৪ ২৩ : ২০Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য: পঞ্চায়েত এলাকায় বহুতলের জন্য নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। এর জন্য তৈরি হচ্ছে খসরা। লোকসভা নির্বাচনের পরেই আইনটি প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
গত রবিবার ১৭ মার্চ গভীর রাতে গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ে পার্শ্বস্থ ঝুপড়ির ওপর। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হওয়া ছাড়াও চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম। অভিযোগ, বেআইনিভাবে ওই বহুতলে নির্মাণ চলছিল। নিন্দার ঝড় ওঠে সর্বত্র। প্রতিবাদে মুখর হয় রাজ্যের বিরোধী দলগুলি।
পঞ্চায়েত মন্ত্রী বলেন, "এই ঘটনার আগে থেকেই পঞ্চায়েত এলাকাগুলিতে বহুতল আবাসনের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে আমাদের উদ্যোগ চলছিল। যদিও গার্ডেনরিচের ঘটনার পর আমরা আরও সতর্কতা অবলম্বন করছি।"
নতুন এই আইনের বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী বিশদে কিছু না জানালেও বলেন, "আবাসন থেকে উৎপাদিত ময়লা জল শেষপর্যন্ত কোথায় গিয়ে পড়ছে সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেই আবাসনগুলিতে আবাসিকের সংখ্যা বেশি সেখানে অবশ্যই উৎপাদিত ময়লা জল পরিশোধনের জন্য "এফ্ল্যুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট" বা ইটিপি রাখা বাধ্যতামূলক করা হবে। সেইসঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে ভাবনাচিন্তা হয়েছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলবেন সেভাবেই হবে।"
সম্প্রতি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বেআইনি বাড়ি নির্মাণের রমরমার অভিযোগ প্রায়ই উঠে আসছে। অভিযোগ, স্থানীয়স্তরে কিছু সংখ্যক রাজনৈতিক নেতাদের "ম্যানেজ" করে অনুমোদিত নক্সার বাইরে গিয়েও বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে। এবিষয়ে স্থানীয়দের প্রতিবাদ থাকলেও তাঁদের কথা গুরুত্ব না দেওয়ার অভিযোগই ওঠে। এবিষয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, "অবশ্যই এই জিনিসগুলি দেখার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি। আগামীদিনে এর ওপর নজরদারি আরও বাড়ানো হতে চলেছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া