শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Lifestyle: ক্যান্সার নিয়ে প্রচলিত কথা কতটা সত্যি? কী দাবি করছেন চিকিৎসক ?

নিজস্ব সংবাদদাতা | ১৭ মার্চ ২০২৪ ০৬ : ১৪Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সমীক্ষা মতে মারণ রোগের প্রকোপ বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই রোগকে নিয়ে প্রচলিত নানা কথা। যা অধিকাংশই অযৌক্তিক। চিকিৎসকের মতে এই ভিত্তিহীন ভাবনাগুলো সমস্যা বাড়ায়। সেগুলো কি ?
ক্যান্সার মানেই মৃত্যু এ কথা সম্পূর্ণ ঠিক নয়, দাবি চিকিৎসকের। অধিকাংশ ক্ষেত্রে সচেতনতার অভাবে অ্যাডভান্স স্টেজে এই রোগ ধরা পড়ে। সে ক্ষেত্রে ডায়াগনোসিস ও চিকিৎসা পদ্ধতি বেশ কিছুটা জটিল হয়ে যায়। তবে প্রাথমিক স্তরে এই রোগ ধরা পড়লে এই রোগের সঙ্গে মোকাবিলা করা সম্ভব আধুনিক চিকিৎসা বিজ্ঞানে। সেক্ষেত্রে ক্যান্সার সম্পর্কে রোগীর সচেতনতা থাকা খুবই জরুরী। বছরে একবার কিছু প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া দরকার সময় সুযোগ করে।
ধূমপান করলেই ফুসফুসের ক্যান্সার হয়। এ ধারণা সম্পূর্ণ সত্যি নয়। কারণ দেশজুড়ে এরকম অনেক উদাহরণ আছে যেখানে দেখা গিয়েছে ধূমপান ছাড়াই রোগী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ধূমপান নিঃসন্দেহে শারীরিক জটিলতা বাড়ায়। তবে ফুসফুসের ক্যান্সারের একমাত্র কারণ ধূমপান কখনওই নয়।
আধুনিকের সময় দাঁড়িয়ে অনেকেই মনে করেন ক্যান্সার ছোঁয়াচে। এ ধারণা সম্পূর্ণ ভুল। পরিবারে এই রোগের ইতিহাস থাকলে নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে সম্ভাবনা বাড়ে।
সুপার ফুড খেলে ক্যান্সার সারে। অনেকেই এমনটা মনে করেন। চিকিৎসকের দাবি সুপার ফুড সার্বিক সুস্থতা বজায় রাখতে উপকারী। ‌ কিন্তু এই ধরনের খাবার ক্যান্সারের ঝুঁকি কমায়, এই তথ্য প্রমাণিত নয়।
ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি উপকারী নয় এমনটাও মনে করেন অনেকে। অথচ ব্রেস্ট ক্যান্সারের মতো সমস্যায় সার্জারিই একমাত্র পথ। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে চিকিৎসকরা সার্জারি পরামর্শ দেন। ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করার জন্য চিকিৎসকের ওপর ভরসা রাখাটা জরুরি।
বায়োপসি করলে নাকি ক্যান্সারের কোষ শরীরে ছড়িয়ে পড়ে। এই মিথ মারাত্মক। ক্যান্সারের ডায়াগনোসিসের জন্য বায়োপসি খুবই গুরুত্বপূর্ণ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া