সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | LOKSABHA VOTE: ১৯ এপ্রিল শুরু সাত দফার লোকসভা নির্বাচন

Sumit | ১৬ মার্চ ২০২৪ ২৩ : ০৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১৯ এপ্রিল শুরু লোকসভা নির্বাচন। দেশ জুড়ে সাত দফায় হবে ভোটগ্রহণ। চলবে ১ জুন পর্যন্ত। ফল ঘোষণা হবে ৪ জুন। শনিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে ১৮ তম লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেই সঙ্গে গোটা দেশে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। লোকসভা নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গ-সহ দেশের ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার‌। এরাজ্যে যে দুটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে সেই দুটি কেন্দ্র হল মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগণার বরানগর বিধানসভা কেন্দ্র।
এদিন রাজীব কুমার জানিয়েছেন, এবছরের নির্বাচনে মোট ভোটার ৯৭ কোটি। নির্বাচন কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার।‌ মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ। নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৮২ লক্ষ। রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৪৮ হাজার। ৮৫ বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। ১০০ বছরের উর্ধ্বে ভোটার আছেন ২ লক্ষ ১৮ হাজার জন‌। ইভিএম থাকবে ৫৫ লক্ষ। কোনওরকম অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ভোটের কাজে লাগানো যাবে না।
এদিন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর কথায়, শিশুদের যেমন ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না তেমনি কারুর ব্যক্তিগত জীবনও ভোটের ময়দানে টেনে আনা যাবে না। 
হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এদিনও রাজীব কুমার জেলা শাসকদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। ১৭তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ জুন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া