শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Arjun : বিজেপিতে যোগ দিয়েই সন্দেশখালির প্রসঙ্গ অর্জুন-দিব্যেন্দুর মুখে

Sumit | ১৫ মার্চ ২০২৪ ২৩ : ২৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর ও তমলুকের সাংসদ অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারী। শুক্রবার দিল্লিতে বিজেপির দপ্তরে বিজেপি নেতা অমিত মালব্য ও অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন এই দুই তৃণমূল নেতা। যদিও বৃহস্পতিবারই পরিষ্কার হয়ে গেছিল অর্জুন এবং দিব্যেন্দু বিজেপিতেই যাচ্ছেন। অর্জুনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল বৃহস্পতিবার রাতে দিল্লিতে গিয়ে শুক্রবার তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন। সেইসঙ্গে দিব্যেন্দুর নাম না বললেও অর্জুন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন দিল্লিতে তাঁর সঙ্গে যোগ দেবেন রাজ্যের আরও এক তৃণমূল নেতা। 
এদিন যোগ দিয়েই অর্জুন ও দিব্যেন্দু বাংলার সরকারের সমালোচনা করেন। সন্দেশখালির প্রসঙ্গ তুলে আক্রমণ করেন মমতা ব্যানার্জি পরিচালিত সরকারকে। অর্জুনের কথায়, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। অন্যদিকে দিব্যেন্দু বলেন, সন্দেশখালিতে যা হয়েছে বিশেষত মহিলাদের প্রতি তার নিন্দার ভাষা নেই। 
এবছর তৃণমূলের থেকে লোকসভার টিকিট না পেয়ে অর্জুন দাবি করেছিলেন তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন। বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে বিজেপির তরফে কিছু ঘোষণা না হলেও এই কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়েই অর্জুনের লড়ার সম্ভাবনা প্রবল। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করেছে দলের তরুণ নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। শুক্রবার অর্জুন প্রসঙ্গে পার্থ বলেন, "মমতা ব্যানার্জি যে অর্জুনকে টিকিট না দিয়ে সঠিক কাজ করেছিলেন সেটার প্রমাণ অর্জুন আজ নিজেই করে দিলেন। ওঁর যে বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ ছিল তা একেবারেই স্পষ্ট হয়ে গেল। যেই টিকিট পেল না অমনি একজন দু"দিনের মধ্যে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করল আর টিকিটের দাবি করল। যোগাযোগ না থাকলে এটা কীভাবে সম্ভব?" 
অর্জুন যদি শেষপর্যন্ত ব্যারাকপুর থেকে ভোটে লড়েন তবে সেটা কতটা চ্যালেঞ্জিং? পার্থ জানান, "অনেক সহজ হল‌। সেই লোকই বারবার এই দল ওই দল করে যার কিছু আদর্শ বা নীতি থাকে না। অর্জুনের এই ব্যাপারটা কিন্তু বারাকপুরের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া