বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ মার্চ ২০২৪ ১৫ : ২৮Riya Patra
"পরবর্তী স্টেশন মহাকরণ"। প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ১৫ মার্চ ঠিক সকাল ৭ টায় প্রবল উচ্ছ্বাস ধ্বনি দিয়ে শুরু হল যাত্রী নিয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল। এক কথায় দেশের প্রথম, যাত্রী নিয়ে নদীর তলা দিয়ে ছুটে গেল মেট্রো। ঠিক ৭.০৩ এ মেট্রো পৌঁছে গেল মহাকরণ এবং ঠিক তার ২ মিনিটের মাথায় প্রবল উচ্ছ্বাস, আনন্দে ফেটে পড়লেন যাত্রীরা। মেট্রো তখন গঙ্গার নীচে। গঙ্গার জল স্তরের নিচে সুড়ঙ্গ কেটে তৈরি হয়েছে মেট্রোর পথ। যাত্রীদের কাছে "নদীর নিচে মেট্রো" বিষয়টি আরও স্পষ্ট করতে কয়েক সেকেন্ডের টানেলে কাঁচের বাইরে দু" দিকে নীল আলোক সজ্জা। যেন তাঁরা যাচ্ছেন একেবারে জলের মাঝখান দিয়েই। চিৎকার, উচ্ছ্বাস এমনকি উঠল জয় শ্রী রাম ধ্বনিও।
২০০৯-এ ভিত্তিপ্রস্তর স্থাপন, ২০১৭ সালে শুরু হয় কাজ। নানা প্রতিবন্ধকতার পেরিয়ে কাজ সম্পন্ন হওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ মার্চ এই লাইনের উদ্বোধন করেন। ১৫ মার্চ প্রথমবার যাত্রী নিয়ে শুরু হল চলাচল। মেট্রো চলাচল শুরু আগে থেকেই স্টেশনের বাইরে ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন রাত আড়াইটা, কেউ বা ভোর ৪টায়। কেউ সোদপুর থেকে এসেছেন, কেউ বনগাঁ থেকে। তাঁরা সাক্ষী থাকতে চেয়েছিলেন গঙ্গা দিয়ে সে মেট্রো ছুটে যাবে, তার প্রথম সওয়ারি হওয়ার। বিশ্বজিৎ রায়, পেশায় চিকিৎসক। ভোর বেলা ছুটে এসেছেন তিনি বারুইপুর থেকে, অন্যদিকে বনগাঁ থেকে এসেছেন ভারতী রায়, তিনি আবার অফিস কেটে এসেছেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। ৮২ বছরের, তাঁর নেশা, যেকোনও ট্রেন, মেট্রোর প্রথম সওয়ারি হওয়ার। সোদপুর থেকে নাতিকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি ধর্মতলায়। এশিয়ার প্রথম নদীর তলা দিয়ে যে মেট্রো ছুটবে, তাতে সওয়ারি হয়ে সাক্ষী হলেন তিনি। মেট্রোর প্রথম যাত্রী কে হলেন? তা নিয়েও কিন্তু বেশ কৌতূহল ছিল। সল্ট লেকের রাজীব রায়, রাত ২.৩০ টা থেকে হাজির ছিলেন ধর্মতলায়। প্রথম টিকিট কাটলেন তিনি, মেয়েদের মধ্যে প্রথম টিকিট কাটলেন ভবানীপুরের উপাসনা ঘোষ। ট্রেন চলতে শুরু করার পর থেকেই মূহূর্মুহু উচ্ছাসে ফেটে পড়েন সকলেই। ধর্মতলা থেকে হাওড়া ময়দান, মোট ৪টি স্টেশন পেরোতে সময় লাগল ১০ মিনিট।
সড়ক পথে যে পথ অতিক্রম করতে সময় লাগে অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট। সেই রাস্তা ১০ মিনিটে যাওয়ায় ভীষণ খুশি নিত্য যাত্রীরা। অনেকেই জানালেন, এবার তাঁরা সেই পথেই যাতায়াত করবেন বলে জানালেন।
কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র কার্যতই খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান মুহূর্তে জানালেন, "চ্যালেঞ্জিং ছিল, কলকাতার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল। কলকাতার মানুষ এবার শুধু রসগোল্লার জন্য গর্ব করবেন না, গঙ্গার নিচে দিয়ে চলা মেট্রো রেল নিয়েও গর্ব করবেন। খুব কম খরচে মানুষের জন্য সুগম যাতায়াত ব্যবস্থা শুরু হল। কলকাতা মেট্রো দেশবাসীর জন্য।" প্রথম মেট্রোয় সওয়ার হলেন ৫০০ এর বেশি যাত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?