সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Congress: নজর মহিলা ভোটে, গুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের

Pallabi Ghosh | ১৩ মার্চ ২০২৪ ০০ : ২৮Pallabi Ghosh
‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ভোট বড় বালাই। লোকসভা ভোটে জিততে ‘‌গ্যারান্টি’‌ যুদ্ধে নেমে পড়েছে শাসক-‌বিরোধী শিবির। ক্ষমতায় ফেরা নিশ্চিত করতে বিজেপির প্রচারে উঠে আসছে ‘‌মোদির গ্যারান্টি’। ঠিক তার পাল্টা দিতে "কিসান ন্যায়", ‘‌ভাগীদারী ন্যায়’,‌ ‘‌যুবা ন্যায়ে’‌র ঘোষণা করেছে কংগ্রেস। বুধবার কংগ্রেস ঘোষণা করল, ‘‌নারী ন্যায়’। লোকসভা ভোটে মহিলা ভোটকে পাখির চোখ করেছে শতাব্দী প্রাচীন দল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভিডিও বার্তায় ও দলের নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে ‘‌নারী ন্যায়’‌ -‌এর ঘোষণা করেছেন এদিন। নারী ন্যায়ের মাধ্যমে মহিলা স্বশক্তিকরণে জোর দেওয়ার কথা বলছে কংগ্রেস। এজন্য পাঁচ গ্যারান্টির ঘোষণা করেছেন খাড়গে। কেন্দ্রে ক্ষমতায় এলে নারী ন্যায়ের অধীনে ‘‌মহালক্ষ্মী’ যোজনায় ‌কংগ্রেস সরকার দরিদ্র পরিবারের মহিলাদের বছরে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা করবে বলে জানিয়েছে। ‘‌আধি আবাদি-‌পুরা হক’-‌প্রকল্পে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। কংগ্রেস দাবি করেছে, ‘‌শক্তি কা সম্মান’—এর মাধ্যমে ‌আশা-‌অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল রান্নাকর্মীদের মাসিক বেতন বাবদ কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুন করা হবে। ‘‌অধিকার মৈত্রী’ নিয়োগ করা হবে প্রতিটি পঞ্চায়েতে। যার মাধ্যমে মহিলারা তাদের আইনি পরামর্শ, তাঁদের অধিকারের বিষয়ে সম্যক ধারণা পাবেন। এবং পঞ্চম গ্যারান্টি ‘‌সাবিত্র বাই ফুলে হস্টেল’। কেন্দ্রে ক্ষমতায় এলে কর্মরত মহিলাদের জন্য হস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে। এবং প্রতিটি জেলায় অন্তত একটি হস্টেল তৈরি করা হবে। ‌ ‌
এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, ‘‌নারী শক্তিকে আমার প্রণাম। কংগ্রেস আপনাদের জন্য ৫ গ্যারান্টি দিচ্ছে, যে গ্যারান্টি দেশের মহিলাদের জীবন বদলে দেবে। কংগ্রেসের লক্ষ্য, দেশের অর্ধেক জনসংখ্যাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সমান প্রতিনিধিত্ব প্রদান করা।’‌ তিনি বলেন, ‘‌এই ৫টি ঐতিহাসিক পদক্ষেপ নারীদের জন্য ‘‌সমৃদ্ধির দ্বার’‌ খুলে দিতে চলেছে।’ বিজেপি সরকার মহিলাদের জন্য কিছুই করেনি বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা মহিলা, গত ১০ বছরে তাদের কিছুই মেলেনি। কাজ কেবল একটাই হয়েছে, মহিলাদের নামে রাজনীতি আর ভোট নেওয়া!‌ খাড়গের বক্তব্য, কংগ্রেস ভুয়ো প্রতিশ্রুতি দেয় না। ‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া