মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | PV Sindhu: আমিও বিরাটের ফ্যান, কলকাতায় এসে বললেন সিন্ধু

Kaushik Roy | ৩১ অক্টোবর ২০২৩ ২৩ : ০১Kaushik Roy
কৌশিক রায়: 'বিরাটকে আমার ভীষণ পছন্দ। ও বহু মানুষের অনুপ্রেরণা। সময় পেলেই মাঠে যাব খেলা দেখতে।' কলকাতায় এসে ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গে এমনটাই জানালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। শহরের একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেনে খেলতে গিয়ে হাঁটুতে চোট লাগে সিন্ধুর। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না। কিন্তু এদিন হাসিমুখে আবদার মেটালেন সেলফির। অলিম্পিক থেকে শুরু করে নিজের প্রস্তুতি, ক্রিকেট বিশ্বকাপ সব প্রশ্নের উত্তর দিলেন সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা। চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা।


সিন্ধু জানালেন, ফ্রান্সে থেকেও খেলার দিকে চোখ রাখতে ভোলেননি তিনি। পছন্দের খেলা বিরাট হলেও শুভেচ্ছা জানালেন গোটা ভারতীয় দলকে। বললেন, 'প্রত্যেকেই কোনো না কোনো রেকর্ড রয়েছে। গোটা দলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি।' ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে ভারত। সেই প্রসঙ্গে সিন্ধু বলেন, 'ভারতে বর্তমানে যা ব্যবস্থা রয়েছে তাতে অনায়াসে আমাদের দেশ অলিম্পিক আয়োজন করতে পারে। নিজের দেশে অলিম্পিক হলে অবশ্যই গর্ববোধ হবে।' ক্রীড়াক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি। সামনের বছর প্যারিস অলিম্পিক।

বর্তমানে হাঁটুর চোট থেকে রিহ্যাবে ব্যস্ত সিন্ধু। জানা গেল, তাতেও প্রস্তুতিতে কোনো খামতি নেই। নিজের খেলায় বৈচিত্র্য আরও বাড়াতে কাজ করছেন তিনি। স্ট্রোক, স্ম্যাশের অভ্যাস চলছে নিয়মিত। এদিনের অনুষ্ঠানে সিন্ধুকে তাঁর ছোটবেলা নিয়েও প্রশ্ন করা হয়। বাবার সঙ্গে ৫৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্র্যাকটিসে যাওয়া, কোচদের ভূমিকা সবই শোনা যায় তাঁর মুখে। নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত প্রচুর রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তবুও হাসিমুখে জানালেন, "সবে তো শুরু, এখনও অনেক পথ চলা বাকি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া