বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Brigade: রাত পোহালেই তৃণমূলের জনগর্জন, প্রস্তুতি তুঙ্গে

Kaushik Roy | ০৯ মার্চ ২০২৪ ০১ : ৫০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই তৃণমূলের জনগর্জন সভা। তার আগে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চোখে পড়ল চূড়ান্ত প্রস্তুতির ছবি। এদিন সকাল থেকেই দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। স্নিফার ডগ নিয়ে এলাকা পরিদর্শন করা হয়। রবিবারের ব্রিগেডে মূল আকর্ষণ হল ৩০০ মিটার লম্বা ব়্যাম্প। মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকছে এই ব়্যাম্প। মোট তিনটি মঞ্চ করা হয়েছে। মাঝের মঞ্চ অর্থাৎ মূল মঞ্চে থাকবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ডান এবং বাঁদিকের দুটি মঞ্চে জেলার শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন বলেই জানা গিয়েছে। ব্রিগেডে বহু রাজনৈতিক সমাবেশ হয়েছে। কিন্তু সমাবেশে চলাকালীন মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকা ব়্যাম্প ধরে হেঁটে গিয়ে জনসংযোগ এই প্রথম। ৩০০ মিটার লম্বা ব়্যাম্পটি ডানদিক এবং বাঁদিকে ১০০ মিটার করে বাড়ানো রয়েছে।

মূল মঞ্চ লম্বায় ৭২ মিটার। দুই পাশের দুটি মঞ্চ লম্বায় ৬৮ মিটার করে। তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সম্পাদক ব়্যাম্প ধরে হেঁটে যাবেন। সে কারণে নিরাপত্তা সবথেকে জোরদার করা হচ্ছে ব়্যাম্পের দুদিকে। পুলিশের তরফে বলা হয়েছে, এই জায়গাটা সবথেকে "ভাইটাল"। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন, "ব্রিগেডে আসুন, গর্জন করুন।" এদিন বিকেলে সভাস্থল পরিদর্শন করতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। তিনি মূল মঞ্চ ঘুরে দেখেন। ব়্যাম্প ধরে সোজা হেঁটে যান। ডানদিক এবং বাঁদিকেও ব়্যাম্পের ধারে গিয়ে কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। ছোটখাটো কিছু নির্দেশ দিতে দেখা যায় তাঁকে। কর্মী সমর্থকদের সঙ্গেও হাত মেলান অভিষেক। মঞ্চে দাঁড়িয়ে বলেন, "জয় বাংলা। আগামিকাল দেখা হবে।" আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক আঙ্গিকের বিচারে যথেষ্ট গুরুত্বপূর্ন হতে চলেছে তৃণমূলের জনগর্জন সভা। ভোটের আগে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেই অপেক্ষাতেই রয়েছে রাজ্যবাসী।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া