বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee: র‍্যাম্পে হেঁটে জনতার মাঝে পৌঁছে যাবেন মমতা

Pallabi Ghosh | ০৯ মার্চ ২০২৪ ০১ : ২৩Pallabi Ghosh
বিভাস ভট্টাচার্য : মাঝে মাত্র ১৫টা ধাপ‌। তারপরেই শুরু হয়ে যাচ্ছে র‍্যাম্প। যেখান দিয়ে হেঁটে সোজা পৌঁছে যাওয়া যাবে জনতার মাঝে। স্টেজ থেকে র‍্যাম্পে পৌঁছুতে এই ধাপগুলি কি নিছকই এক একটি সিঁড়ি? না মমতা ব্যানার্জির নেওয়া কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী-সহ এক একটি জনকল্যাণমুখী প্রকল্প? রবিবার ১০ মার্চের জনগর্জন সভায় এই প্রকল্পগুলিই কি হাতিয়ার করবেন মুখ্যমন্ত্রী? তুলে ধরতে চাইবেন কেন্দ্রের বিমাতাসুলভ আচরণের পরেও কীভাবে তিনি এই প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছেন? নাকি এগুলো ছুঁয়ে তিনি ঢুকে পড়বেন সন্দেশখালির প্রসঙ্গে? যেখানকার পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীরা তাঁকে এবং তাঁর সরকারকে "চাঁদমারি" বানিয়েছে।
সন্দেহ নেই এতদিন পর্যন্ত ব্রিগেডে যেকটি জনসভার আয়োজন করা হয়েছে তার থেকে বাহ্যিক রূপে এই ব্রিগেড অবশ্যই আলাদা। কারণ, র‍্যাম্প। জনতার মাঝে সরাসরি পৌঁছে যাওয়া যেতে যার ব্যবস্থা করা হয়েছে। যা ইতিপূর্বে ব্রিগেডের ইতিহাসে কেউ দেখেনি।
উন্নয়নের খতিয়ান ছাড়া রবিবারের "জনগর্জন"-এর ব্রিগেডে কর্মীদের আর কী "টোটকা" দিতে পারেন মুখ্যমন্ত্রী? কারণ, একদিকে যদি থাকে রাজ্যের ইস্যু, অপরদিকে অবশ্যই আছে জাতীয় ইস্যু। কারণ, আইএনডিআইএ বা "ইন্ডিয়া" জোট নামে দেশে বিরোধীদের যে জোট তৈরি হয়েছে সেখানে দল হিসেবে কাগজে কলমে তৃণমূল থাকলেও বাস্তবে কিন্তু এরাজ্যে তৃণমূলের সঙ্গে এখনও কোনও আসন সমঝোতা করতে পারেনি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস। সিপিএমের সঙ্গে যে তৃণমূল যাবে না তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর এই আসন ভাগাভাগি নিয়ে মমতা কী বার্তা দেন তার দিকে নজর থাকবে কিন্তু সকলেরই। আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজেপি বারবার অভিযোগ করেছে তা হল শাসকদলের স্বজন পোষণ ও দুর্নীতি‌। যদিও এর আগেই সভা সমিতিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছেন।
রাজ্যে তৃণমূলের ভোটব্যাঙ্কের একটি বড় অংশ হল "মহিলা" ভোট। বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের "লাখপতি দিদি" প্রকল্পের উদাহরণের সঙ্গে তুলে ধরেছেন তাঁর সরকারের নেওয়া মহিলাদের উন্নতির জন্য একের পর এক প্রকল্প।‌ সেইসঙ্গে শক্তিপীঠ হিসেবে খ্যাত এই বাংলার সন্দেশখালির উদাহরণ দিয়ে অভিযোগ করেছেন, তৃণমূল মা-বোনেদের ওপর অত্যাচার করে খুব পাপ করেছে। গোটা বিষয়টির অর্থ একটাই তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে চায় বিজেপি। ফলে মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মুখ্যমন্ত্রী কীভাবে মোদির "বান" সামাল দেন তার দিকে নজর থাকবে সকলেরই।
রবিবাসরীয় জনগর্জন-এর এই ব্রিগেড কী বার্তা দেয়, সেখান থেকে ফিরে কোন কোন ইস্যু হাতিয়ার করে লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা, সেটাই এখন দেখার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া