শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: দূর হল‌ প্রতিবন্ধকতা, ফের নিয়মিত স্কুলে যাবে মুর্শিদাবাদের প্রতিমা

Rajat Bose | ০৭ মার্চ ২০২৪ ২৩ : ১৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ ফের নিয়মিত স্কুলে যাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ–১ ব্লকের মথুরাপুর গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রতিমা মণ্ডল। জঙ্গিপুর মহকুমার শিমলা হাইস্কুলের ছাত্রী প্রতিমার বাবা সুভাষ মণ্ডল বিশেষভাবে সক্ষম। তবুও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লড়াই করে নিজের মেয়ে প্রতিমাকে তিনি পড়াশোনা করাচ্ছেন। তবে প্রতিমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই। রোজ পায়ে হেঁটে ছোট্ট প্রতিমার পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হয় না। সুভাষবাবুর পক্ষেও প্রতিমাকে নিয়মিত স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। তাই শিমলা হাইস্কুলের প্রতিভাবান ছাত্রী প্রতিমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছিল। 
এই খবর স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলির কানে আসে। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত প্রধান হাজির হন সুভাষবাবুর বাড়িতে। সঙ্গে ছোট্ট প্রতিমার জন্য একটি নতুন সাইকেল। 
ইয়াকুব আলি বলেন, ‘‌রাজ্য সরকার নবম শ্রেণিতে ওঠার পর ছাত্র–ছাত্রীদের জন্য ‘‌সবুজ সাথী’‌ প্রকল্পে সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু নবম শ্রেণিতে উঠতে প্রতিমার এখনও কয়েক বছর দেরি রয়েছে। স্কুলে যাওয়ার অসুবিধার জন্য একজন প্রতিভাবান ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘‌দূত’‌ হিসেবে নিজের সঞ্চয় থেকে প্রতিমাকে একটি সাইকেল কিনে দিলাম। এখন থেকে ওই সাইকেল চেপে সে রোজ স্কুলে যেতে পারবে।’‌  আর্থিক প্রতিবন্ধকতার কারণে প্রতিমার পড়াশুনো যাতে বন্ধ না হয়ে, সেদিকেও নজর রাখবেন বলে জানিয়েছেন ইয়াকুব আলি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া