শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনাতে মৃত দম্পতি, আহত নাবালক সন্তান

Pallabi Ghosh | ০৫ মার্চ ২০২৪ ২২ : ৫১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। এই ঘটনাতে আহত হয়েছেন ওই দম্পতির তিন বছরের নাবালক সন্তান। গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার সকালে সুতি থানার মদনা-গাবগাছি গ্রামের বাসিন্দা আবু তাহের শেখ (৩৪) তার স্ত্রী শরিফা খাতুন (২৬) নিজেদের নাবালক সন্তানকে নিয়ে রঘুনাথগঞ্জ শহরে ডাক্তার দেখাতে আসেন। আজ দুপুরে ওই দম্পতি নিজেদের সন্তানকে কোলে নিয়ে একটু স্কুটি গাড়ি চড়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে-ওই দম্পতি যখন মঙ্গলজোন এলাকার কাছাকাছি ছিল সেই সময় ফারাক্কাগামী একটি স্করপিও গাড়ি স্কুটিটিকে সজোরে পিছন থেকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ওই দম্পতির নাবালক সন্তান কোল থেকে পথের ধরে ছিটকে পরে। কিন্তু আবু তাহের এবং শরিফাকে স্করপিও গাড়িটি চাপা দিয়ে ফারাক্কার দিকে পালিয়ে যায়।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বলেন- গত ১ মাসে মঙ্গলজোন এলাকাতে কমপক্ষে ৭টি বড় পথ দুর্ঘটনা ঘটেছে এবং তাতে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা মঙ্গলজোন এলাকাতে ট্রাফিক পুলিশ পোস্টিং সহ গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি জানান।
দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন-স্করপিও গাড়িটি দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করে এসে স্কুটিটিকে ধাক্কা মারে। স্কুটি গাড়ির চালকরা রাস্তার উপর পরে গেলে তাঁদের চাপা দিয়ে ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান- গুরুতর আহত অবস্থাতে ওই দম্পতিকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া