শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ মার্চ ২০২৪ ২০ : ৩৩Sumit Chakraborty
তবে প্রার্থীদের প্রচার শুরু হতেই বিজেপি নেতৃত্বের মধ্যে "দ্বন্দ্ব" প্রকাশ্য চলে এসেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। সোমবার বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত বিজেপির বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল কুমার সাহার সঙ্গে দলীয় কর্মীদের পরিচয় পর্বে অনুপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত (কাঞ্চন) মৈত্র।
অন্যদিকে মঙ্গলবার বিজেপি বিধায়ক যখন নির্মলবাবুর হয়ে বহরমপুরের কাশিমবাজার এলাকা থেকে প্রচার পর্ব শুরু করলেন সেখানে অনুপস্থিত থাকলেন খোদ বিজেপি প্রার্থী এবং সাংগঠনিক জেলা সভাপতি। তবে এই ঘটনাকে দলীয় অন্তর্কলহ বলে মানতে নারাজ কোনও পক্ষই ।
সোমবার নির্মল সাহার সঙ্গে দলীয় কর্মীদের বৈঠক চলাকালীন সেখানে বিক্ষোভও দেখান বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক।
মঙ্গলবার সকালে কাশিমবাজার এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে নির্মল সাহার হয়ে প্রচার সারেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সেই সময় তাঁর সঙ্গে বেশকিছু বিজেপি কর্মী থাকলেও উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন নির্মল সাহা এবং সাংগঠনিক জেলা সভাপতি।
সোমবারের বৈঠকে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সুব্রত মৈত্র বলেন," আমাকে বৈঠকে ডাকাই হয়নি। তাই সেখানে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তবে আমাদের দলের বহরমপুর কেন্দ্রে যিনি প্রার্থী হয়ে যান তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। তাই বিজেপির বিধায়ক হিসেবে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য যা যা করার দরকার আমি করব। এই কাজে আমার সঙ্গে কে থাকবে সেটা বড় বিষয় নয়। তবে আমি আশা করব আগামী দিন বহরমপুর শহরে বড় কোনও মিছিল বা দলীয় কর্মসূচি হলে দলের প্রার্থী সেখানে থাকবেন।"
তবে দলের বিধায়কের সঙ্গে তাঁর যে কোনও বিভেদ নেই তা জোর গলায় জানিয়েছেন শাঁখারভ সরকার। তিনি বলেন ,"বিধায়ক আমাকে জানিয়ে দলীয় কর্মসূচি গ্রহণ করেছেন। আমি নিজে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারিনি। আমাদের দলের প্রার্থী পেশায় চিকিৎসক। তাঁর সম্ভবত কোনও জরুরী দরকার ছিল তাই তিনিও যেতে পারেননি।"
অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল সাহা বলেন," আমার পক্ষে সব জায়গাতে যাওয়া মুশকিল। তবে সুব্রত মৈত্র আমার অত্যন্ত ভালোবাসার লোক। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ভাল। ইতিমধ্যে সুব্রতর সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। আগামী দিন বিধায়ক কোনও কর্মসূচি গ্রহণ করলে আমি নিশ্চয়ই সেখানে যাব।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার