শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Kali Pujo: বেড়েছে মাটির প্রদীপের চাহিদা বেড়েছে, পটুয়া পাড়ায় ব্যস্ততা তুঙ্গে

Rajat Bose | ৩১ অক্টোবর ২০২৩ ১৫ : ৪৮Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ আর হাতে গোনা কয়েক‌টা দিন। তার পরেই আলোর উৎসব দীপাবলি এবং কালীপুজো। তাই চরম ব্যস্ততা হুগলির বৈদ্যবাটী এলাকার পাল পাড়ায়। নাওয়া খাওয়া ভুলে প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। গত বছরের তুলনায় এবছর চাহিদা অনেক বেশি, তাই চাহিদা অনুযায়ী তৈরী হচ্ছে ছোট, বড় বিভিন্ন আকারের প্রদীপ। মৃৎশিল্পীদের বক্তব্য, মাটি সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম ক্রমশই বাড়ছে। তাই চাহিদা থাকলেও বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে সমস্যায় পরতে হচ্ছে তাঁদের। এই কারণে মৃৎশিল্পীদের নতুন প্রজন্ম অনেকেই এই পেশা ছেড়ে অন্য কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারি সাহায্যের মিললে অনেকেই হয়তো পুনরায় এই পেশায় ফিরবে। মৃৎশিল্পী কানাই পাল বলেছেন, ‘‌এবছর বাজারে প্রদীপের চাহিদা ভাল। তবে সেই তুলনায় কারিগর বা ব্যবসা সামাল দেওয়ার মানুষের অভাব। কারণ তাঁদের ছেলেরা এই কাজে আর আসতে চাইছে না৷ চড়া দামে মাটি কিনতে হচ্ছে। সেই বর্ধিত মূল্য জুড়ে যাচ্ছে দামের সঙ্গে। স্বাভাবিক কারণেই বাড়ছে প্রদীপের দামও। তবে খুব বেশি নয়, তাই তেমন লাভ হচ্ছে না৷’‌ ছোট থেকেই তিনি তিনি এই পেশার সঙ্গে যুক্ত। তাই ছাড়তেও পারছেন না। এবছর হাজার প্রদীপ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। মৃৎশিল্পী রাম বিলি পণ্ডিত এই পেশার সঙ্গে গত ২০ বছর ধরে যুক্ত রয়েছেন। এবছর পাঁচ থেকে ছয় লক্ষ প্রদীপ তৈরি করছেন। চাহিদা বাড়লেও মাটি, কাঠ কয়লার দাম বাড়ার কারণে আয় কমেছে। সারাদিনে বারো থেকে তেরো ঘণ্টা কাজ করেন তিনি। দিনে ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার হয়। কালীপুজো, দীপাবলি এলে বেশি পরিশ্রম করলে বেশি পয়সা রোজগার হয়। সরকারি সাহায্য পেলে আরও ভাল করে ব্যবসা চালাতে সক্ষম হবেন বলে জানান তিনি। ‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া