শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Arrest: পাত্র শ্রীঘরে, মাথায় হাত পাত্রী পক্ষের

Rajat Bose | ০৪ মার্চ ২০২৪ ০১ : ৪২Rajat Bose
মিল্টন সেন, হুগলি: ধর্ষ‌‌ণের অভিযোগে হবু বর শ্রীঘরে। গায়ে হলুদ আসতে দেরি কেন? খবর নিতে গিয়ে মাথায় হাত পাত্রী পক্ষের! অবাক করা ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ডের এসসিএম রোড এলাকায়। জানা গেছে বিয়ের দিন সকাল থেকে পিঁড়ি সাজানো থেকে শুরু করে রান্নাবান্না সব আয়োজনই প্রায় সম্পন্ন করে ফেলেছিল মেয়ের বাড়ি। অপেক্ষা ছিল গায়ে হলুদের। দেরি হওয়ায় করতে হয় ফোন। জানা যায় হবু বরকে নাকি গ্রেপ্তার করেছে পুলিশ। অবশেষে ভাঙল বিয়ে। মাথায় হাত মেয়ের পরিবারের।
 বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ডের এসসিএম রোডের বাসিন্দা এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ত্রিবেণীর সৈকত অধিকারীর। সোমবার ছিল বিয়ে। পরিবার সূত্রে জানা যায় গত বছর নভেম্বর মাসে মেয়ের দেখাশোনা হয়। তারপরে হয় বিয়ের পাকা কথা। বিয়ে ঠিক হয় মগড়ার ত্রিবেণী বাসুদেবপুর অধিকারী পাড়ার বছর ৩০ এর সৈকত অধিকারীর সঙ্গে। এদিন সকালে কনের বাড়িতে শুরু হয় গায়ে হলুদের তোড়জোড়। অতিথিদের জন্য সমস্ত রকম আয়োজন প্রায় সারা। দুপুর দুটোর পরে ছেলের বাড়ি থেকে ফোন করে জানানো হয় মগরা থানার পুলিশ সৈকতকে গ্রেপ্তার করেছে। যদিও ঠিক কি কারণে এমন ঘটনা তা জানাননি ছেলের বাবা। কান্নায় ভেঙে পড়ে মেয়ের পরিবার। মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয় ছেলের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে যা শোনেন তারা, এরপর আর ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবতেও পারেননি। পুলিশ সূত্রে জানা গেছে, নয় বছর ধরে এলাকারই এক যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সে। তারপর বৈদ্যবাটিতে নিজের বিয়ে ঠিক করে। রবিবার রাতে প্রতারিত যুবতী মগড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এদিন সকালে সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ। পাত্রীর মা বলেছেন, একাধিক যৌতুক চেয়েছিল ছেলে। সব দাবি অনুযায়ী কেনা হয়েছিল। তিনি অভিযুক্ত যুবকের শাস্তি দাবি করেছেন।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া