সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dies: ‌এক হাতে চা, অপর হাতে স্টিয়ারিং,‌ চালকের নির্বুদ্ধিতায় প্রাণ গেল একজনের, আহত ছয়

Rajat Bose | ০৪ মার্চ ২০২৪ ০১ : ৩৭Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ এক হাতে চায়ের ভাঁড়, অন্য হাতে যাত্রী বোঝাই বাসের স্টিয়ারিং। যা হওয়ার তাই হল। নিয়ন্ত্রণ হারাল বাস। প্রথমে ধাক্কা মারলোগাছে। তার পরে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। নিয়ন্ত্রণহীন বাসটির পিছনে এসে ধাক্কা মারল আরও একটি ডাম্পার। ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত ছয়জন। যাত্রী। মৃত যাত্রী চুঁচুড়া মনসাতলার বাসিন্দা। নাম নিলুফা বেগম ইয়াসমিন (৩৫)। আহতদের উদ্ধার করে ইমামবাড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত আলিনগর এলাকায়। জানা গেছে, মৃত নিলুফা বেগম ইয়াসমিন এদিন দাদপুরের বালিকুখারি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাসটি যাত্রী নিয়ে তারকেশ্বর থেকে চুঁচুড়ার দিকে আসছিল। আলিনগরে একটি ত্রিপল কারখানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে। ডানদিকে কাটিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। গাছে ধাক্কা এবং নিয়ন্ত্রণ হারানোয় বাসের যাত্রীরা অনেকেই আসন ছেড়ে পড়ে যান। পোলবা থানার পুলিশ স্থানীয়দের সাহায্যে আহত যাত্রীদের উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে বাসের চালক আলিনগর থেকে চা কিনে খেতে খেতে একহাতে বাস চালাচ্ছিল। চালকের ওভার কনফিডেন্স আর কেয়ারলেস মনোভাবের জন্যই দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে এক যাত্রীর। দাবি স্থানীয়দের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া