শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Deputation: ‌ডেপুটেশনের নামে ধুন্ধুমার,‌ পরিস্থিতি সামলাল পুলিশ

Rajat Bose | ০৪ মার্চ ২০২৪ ০১ : ৩৪Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ বিজেপি যুব মোর্চার পুলিশ কমিশনারের অফিসে স্মারক লিপি জমা দেওয়ার ঘটনা ঘিরে ধুন্ধুমার চুঁচুড়ায়। স্মারকলিপি জমা দেওয়ার নামে রীতিমত আইন অমান্য করে বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে পুলিশের তরফে আগে থেকেই পুলিশ লাইনের কিছুটা দূরে তিনটি ব্যারিকেড করে রাখা হয়েছিল। সোমবার দুপুরে সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছন। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা বিজেপির সম্পাদক সুরেশ সাউ প্রমুখ। অভিযোগ, ঘড়ির মোড়ে পৌঁছে কোনও ঘোষণা বা কথাবার্তা ছাড়াই বিজেপি কর্মীরা ঝাঁপিয়ে পড়ে ব্যারিকেডের উপর। ক্রমাগত ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তারা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যারিকেডে তুমুল হট্টগোল শুরু হয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার মধ্যেই বিজেপি কর্মীরা ক্রমাগত ব্যারিকেড ভাঙার চেষ্ঠা চালাতে থাকে। লকেট চ্যাটার্জি পুলিশকে জানান, তারা কয়েকজন সিপিকে স্মারকলিপি জমা দিয়ে চলে আসবেন। পুলিশ প্রথম ব্যারিকেড থেকে সরে যায়। অভিযোগ, এরপর দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। বাধ্য হয়ে পুলিশ আবার তিন নম্বর ব্যারিকেডে তাদের আটকায়। লকেট সহ পাঁচ জনকে পুলিশ কমিশনারের অফিসে ঢোকার অনুমতি দেয় পুলিশ। বাইরে তখন বিক্ষোভ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ডেপুটেশন দেওয়ার কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। অনুমোদন ছাড়াই বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছবি:‌ পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া