শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জাতিগত শংসাপত্র 'জাল' করার অভিযোগ, পদ খোয়াতে পারেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান

Riya Patra | ০৪ মার্চ ২০২৪ ০০ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে লড়ার জন্য মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কুসুম সাহা তাঁর পদ খোয়াতে পারেন। ইতিমধ্যে জঙ্গিপুর মহকুমা শাসক এই বিষয়ে তদন্ত শেষ করে তাঁর রিপোর্ট মুর্শিদাবাদের জেলাশাসককে পাঠিয়ে দিয়েছে বলেই খবর সূত্রের।  জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, জেলাশাসককে পাঠানো চিঠিতে মহকুমা শাসক জানিয়েছেন পঞ্চায়েত প্রধান কুসুম সাহা জনৈক ভবেশ সাহার নথি জাল করে তাঁর জাতিগত শংসাপত্রটি পেয়েছেন। তাই ৩১ মার্চ ২০২৩ সালে ইস্যু হওয়া কুসুম সাহার ওবিসি শংসাপত্রটি বাতিল করা হচ্ছে। 
গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুসুম সাহা বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন এবং পরবর্তীকালে তিনিই ওবিসি সদস্যদের জন্য সংরক্ষিত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন।  এরপরই পরাজিত বাম প্রার্থী হিমাংশু প্রশাসনের কাছে অভিযোগ করেন কুসুমদেবীর পৈতৃক বাড়ি বিহারে এবং তিনি তাঁর জাতিগত ওবিসি শংসাপত্রটি জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন। 
হিমাংশুবাবুর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশের একটি তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় কুসুমদেবী অবৈধভাবে তাঁর ওবিসি শংসাপত্রটি পরিমার্জন অথবা জাল করেছেন। 
গতবছর নভেম্বর মাসে জঙ্গিপুরের মহকুমাশাসক কুসুম সাহাকে ওবিসি সার্টিফিকেট জাল করার জন্য "শোকজ" করেন এবং তাঁকে নিজের ওবিসি শংসাপত্রটি জমা করে দেওয়ার জন্য। তদন্তে কুসুম সাহা দোষী প্রমাণিত হওয়ায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন ইতিমধ্যে তাঁর জাতিগত শংসাপত্রটি বাতিল করেছে। 
হিমাংশুবাবু জানান," কুসুমদেবীর বাড়ি বিহারে। তাঁর বিয়ে হয়েছে ফরাক্কার বাসিন্দা জনৈক নারায়ণ সাহার সাথে। নারায়ণবাবুর এক দূর সম্পর্কের ভাইপো ভবেশ সাহাকে কুসুমদেবী নিজের ভাই হিসেবে দেখিয়ে পশ্চিমবঙ্গে জাল ওবিসি শংসাপত্র তৈরি করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন ।"  প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, কুসুম সাহা যে ওবিসি শংসাপত্রটি জমা করে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন সেখানে ভবেশ সাহার বাবার নাম লেখা রয়েছে কালীপ্রসাদ সাহা। কিন্তু সরকারি পোর্টালে ভবেশ সাহার বাবা হিসেবে জনৈক নাম ক্ষিতিশ চন্দ্র সাহার নাম রয়েছে। এই নথি সামনে আসার পর এসডিও (জঙ্গিপুর) কুসুম সাহাকে "শোকজ" করেন।  
হিমাংশু বলেন," পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওবিসি শংসাপত্রটি জাল করার অভিযোগ আনার পর আমাকে বহুবার খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমাকে এটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে এগারো দিন জেলেও রাখা হয়। আজ আমি জানতে পেরেছি প্রশাসন কুসুমদেবীর ওবিসি শংসাপত্রটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। " 
অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কুসুম সাহাকে ফোন করা হলে তিনি বলেন, "প্রশাসনের কাছ থেকে আমি এখনও এই মর্মে কোনও চিঠি পাইনি। তবে আমার জাতিগত শংসাপত্র বাতিল করলে আমি প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা করব। " ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন," আমরা শুনেছি উনার ওবিসি শংসাপত্রটি নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে আইন আইনের পথেই চলবে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া