রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'কঠিন কাজ বলে কোনও কিছুই হয় না' বললেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা

Kaushik Roy | ০৩ মার্চ ২০২৪ ০১ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হতে চলেছে বহরমপুর। এখানে কংগ্রেস থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অধীর চৌধুরীর। অন্যদিকে, এখানে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন চণ্ডীগড় পিজিআইএমইআরের প্রাক্তনী ডাঃ নির্মল কুমার সাহা। রবিবার থেকেই তাঁর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে বহরমপুরে। এর আগে নির্মলবাবুকে কখনোই রাজনীতির ময়দানে দেখা যায়নি। জেলার প্রথিতযশা চিকিৎসক হওয়ার সুবাদে সমস্ত রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গেই সখ্যতা রয়েছে নির্মলবাবুর। তবে বিজেপি শিবির যেভাবে তাঁকে কংগ্রেসের সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে ময়দানে নামিয়েছে তাতে খানিকটা হলেও অবাক হয়ে গিয়েছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে,স্বচ্ছ ভাবমূর্তি এবং "গরিবের ডাক্তার" হিসেবে পরিচিত নির্মল সাহার ব্যক্তিগত "করিশমা" আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে জয়ী করবে বিজেপিকে। এমনটাই আশা করছে গেরুয়া শিবির।



লোকসভার বিজেপি প্রার্থী জানিয়েছেন, আমার অতিরিক্ত কোনও চাপ নেই। আমি কোনও আনন্দের ঘটনাতে বিশেষ উৎফুল্ল হইনা, দুঃখেও কাতর হয়ে যাইনা। তবে রাজনীতিতে আমি ছিলাম না এটা ঠিক কথা নয়। আমার একটি নিজস্ব রাজনৈতিক সত্তা রয়েছে। অধীরদার বিরুদ্ধে লড়াই খুব কঠিন কাজ। তবে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কঠিন কাজ বলে কোনও কিছুই হয় না। উনি সাধারণ মানুষের কাছে উনার রাজনীতির কথা বলবেন। আমি প্রত্যেক মানুষকে আমার রাজনীতির কথা বলব। কিন্তু নিজের চিকিৎসক সত্তার সঙ্গে রাজনীতিক সত্তাকে গুলিয়ে ফেলতে রাজি নন অবসরপ্রাপ্ত সরকারি এই চিকিৎসক। তিনি বলেন, "আমি চিকিৎসক হিসেবে বহু মানুষকে সুস্থ করেছি। তারা হয়তো অনেকেই আমার ভোটার। কিন্তু আমি যখন তাদের কাছে ভোট চাইতে যাব তা আমার ও দলের আদর্শ এবং আমার ব্যক্তি জীবনের নিরিখে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া