মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌মুর্শিদাবাদে হতে চলেছে ‘‌গঙ্গা–পদ্মা কবিতা উৎসব’‌

Rajat Bose | ০২ মার্চ ২০২৪ ১৯ : ৪৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ভাগ করলেও আজও অমলিন থেকে গেছে ভারতের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের নিবিড় যোগাযোগ। 
ভারত–বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অগ্রদূত সঙ্ঘের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ‘‌গঙ্গা–পদ্মা কবিতা উৎসব ২০২৪’‌। 
গাঙচিল ফরাক্কা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা দুই দেশের এই কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ভারতে আসছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একাধিক চলচ্চিত্র নির্মাতা এবং সে দেশের বিশিষ্ট কবি ও ‘‌বঙ্গবন্ধু পুরস্কার’‌ প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক খান আখতার হোসেন। উপস্থিত থাকবেন অসমের বিশিষ্ট কবি রফিকউদ্দিন লস্কর। 
গাঙচিল ফরাক্কা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদ হোসেন বলেন, ‘‌বর্তমানে পৃথিবীর ৫৬ টি দেশে গাঙচিলের শাখা ছড়িয়ে পড়েছে। সাহিত্য সংস্কৃতি পরিষদ হিসেবে এই সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চা করছেন তাঁদের মধ্যে যোগসূত্রের বন্ধন হিসেবে কাজ করে থাকে।’‌ তিনি বলেন, ‘‌ভারত এবং বাংলাদেশের মানুষদের মধ্যে দীর্ঘদিনের ঐতিহ্যগত নিবিড় সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষদের মধ্যে সংস্কৃতির মেলবন্ধন বাড়িয়ে তোলার উদ্দেশ্য নিয়ে আগামী ৭ মার্চ দুই দেশের কবি–সাহিত্যিকদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’‌ এই অনুষ্ঠানে মালদা এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দুই দেশ থেকে প্রায় ১২৫ জন কবি সাহিত্যিক যোগদান করবেন। গান কবিতা ও সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি কলকাতার সুবর্ণরেখা সংস্থা ‘‌কাদম্বরী কথা’‌ নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে বলে জানা গেছে। 
এই উৎসবে যোগ দেওয়ার জন্য দিন কয়েকের মধ্যেই ফরাক্কাতে চলে আসবেন দুই দেশের স্বনামধন্য কবি ও সাহিত্যিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। 



‌‌




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া