শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Fire: চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, তৃণমূল কাউন্সিলর সহ জখম ৪

Riya Patra | ০১ মার্চ ২০২৪ ০২ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুরুতর যখন হয়েছেন ধুলিয়ান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ আরও তিন ব্যক্তি। আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে স্থানীয় অনুপপুর হাসপাতাল এবং ধুলিয়ান নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ধুলিয়ান শিব মন্দির এলাকায় রাস্তার ধারে একটি চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি চা খাচ্ছিলেন। সেই সময় হঠাৎই ওই চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রমোদ যাদব ,রাকিব হোসেন ,শাহজাহান মহালদার এবং মহম্মদ নুর ইসলাম নামে চারজন ব্যক্তি গুরুতর জখম হন। 
আহত ব্যক্তিদের মধ্যে শাহজাহান মহালদার ধুলিয়ান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। চায়ের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও সিলিন্ডারটি ফেটে যায়নি। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাসের পাইপে লিক ছিল এবং সেখান থেকে কোনওভাবে আগুন ছড়িয়ে পরে। 
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন, "কীভাবে এই আগুন লাগল তা নিয়ে আমরাও যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছি। তবে আমাদের দলের কাউন্সিলরের অবস্থা বর্তমানে স্থিতিশীল।" 


যদিও হাসপাতাল থেকেই মহম্মদ নূর ইসলাম বলেন ,"চায়ের ওই দোকানের ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে গন্ডগোল চলছিল। আজ তৃণমূল কাউন্সিলর তার মীমাংসা করতে এসেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় চায়ের দোকানের মালিক রাকিব হঠাৎই বোতল থেকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। "
রাকিবের ভাই এনামুল শেখ বলেন,"পাঁচ বছরের জন্য মাসিক ভাড়াতে আমার দাদা ওই দোকানটি নিয়েছিল। কিন্তু তৃণমূলের ওই নেতা এবং আরও কয়েকজন দাদাকে জোর করে দোকান থেকে উঠিয়ে দিতে চাইছিল। আজ গন্ডগোল চলার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় এবং তাতেই সকলে আহত হয়েছে। "

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া