শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | BJP: একাধিক প্রার্থীর নামে দেওয়াল, হুগলিতে বিজেপি প্রার্থী নিয়ে বিভ্রান্তি

Sumit | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ১২Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: আসন্ন লোকসভার প্রার্থী নির্বাচন নিয়ে আড়াআড়ি বিভক্ত জেলা বিজেপি। পোস্টার, দেওয়াল লিখন ইত্যাদি নিয়ে আবারও বিতর্কের শিরোনামে হুগলি লোকসভা। বিতর্কের কেন্দ্রে সেই সাংসদ লকেট চ্যাটার্জি। আরও একবার প্রার্থী নিয়ে দলীয় কাজিয়া উঠে এল প্রকাশ্যে। রাতারাতি হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় দেওয়ালে লিখে ফেলা হল বিজেপি প্রার্থীর নাম। তবে বিভিন্ন এলাকায় লেখা হল বিভিন্ন প্রার্থীর নাম। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ৩ নম্বর কৃষ্ণপুর এলাকার একাধিক দেওয়ালে প্রার্থী হিসেবে লেখা হয়েছে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুবীর নাগের নাম। পোলবার সুগন্ধা এলাকায় লেখা হয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর নাম। পাশাপাশি চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক দেওয়ালে প্রার্থী হিসেবে লেখা হয়েছে প্রাক্তন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নাম। অথচ কোথাও বর্তমান সাংসদ লকেট চ্যাটার্জির নাম নেই। উল্লেখ্য, দিন কয়েক আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জোর করে লকেট চ্যাটার্জিকে চাপিয়ে দেওয়া চলবে না। রাতারাতি এই মর্মে পোস্টারে ছেয়ে যায় বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকা। লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পড়েছিলো পোস্টার। তাতে লেখা ছিলো, "কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চ্যাটার্জিকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।" এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়, "দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।" জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সাংসদ লকেট চ্যাটার্জি জানিয়ে দেন, হুগলি লোকসভা কেন্দ্র পুনরায় তিনিই প্রার্থী হচ্ছেন। পোস্টারের দায় তিনি চাপিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উপর। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস লকেট চ্যাটার্জির নামে জুজু দেখছে। কোনও সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে। কখনও পোস্টার পড়ছে আরামবাগে। এরপর পোস্টার পড়বে মমতা ব্যানার্জির কেন্দ্র দক্ষিণ কলকাতায় অথবা ডায়মন্ড হারবারে। একাধিক দেওয়ালে একাধিক প্রার্থীর নাম প্রসঙ্গে সাংসদ লকেট চ্যাটার্জি বলেছেন, এটাও নাকি শাসক তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া