বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ১৬Pallabi Ghosh
পুলিশ সূত্রে জানা গেছে- মৃত দুই ব্যক্তি একটি ডাম্পারের ড্রাইভার এবং খালাসি। মৃত ব্যক্তিদের নাম মিলন শেখ (৪০) এবং গোলাম সিদ্দিক (৩৩)। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার আলিনগর থেকে বালি নিয়ে ওই দুই ব্যক্তি ফরাক্কার দিকে যাচ্ছিলেন। গোলাম সিদ্দিক গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে -আজ ভোররাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি চাল ভর্তি লরি বর্ধমান থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। মঙ্গলজোন এলাকাতে পৌঁছে ওই লরির পিছনের চাকার হাওয়া কমে যাওয়াতে ড্রাইভার গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে পেছনের টায়ারের হাওয়া পরীক্ষা করছিলেন।
ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বালি ভর্তি ডাম্পার এসে সজোরে লরিটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে চালবোঝাই লরিটি উল্টে যায়।
পিন্টু আলম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আজ ভোর রাত নাগাদ আমরা প্রচন্ড জোরে একটি শব্দ শুনতে পাই। এরপর বাইরে এসে দেখি একটি বালি বোঝাই ডাম্পার লরির পেছনে ধাক্কা মেরেছে এবং ডাম্পারের কেবিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।"
ডাম্পারের কেবিনটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তার ড্রাইভার এবং খালাসি ভেতরেই আটকে যান। বহু চেষ্টার পর তাঁদেরকে বার করে স্থানীয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু"জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের অনুমান ভোররাতে গাড়ি চালানোর সময় কোনওভাবে ডাম্পারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ডাম্পারটি লরির পেছনে গিয়ে ধাক্কা মারে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দু"টি গাড়িকেই আটক করেছে। মৃতদেহ দু"টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার