মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৩২Rajat Bose
গত ১৬ ফেব্রুয়ারি সন্ধেয় নৃশংসভাবে খুন করা হয় আট বছরের শিশু শ্রেয়াংশু শর্মাকে। তখন সে ঘরে টিভিতে কার্টুন দেখছিল। মাথা থেতলে খুন করা হয় শিশুকে। ঘটনার চারদিন পর গ্রেপ্তার করা হয় শিশুর মা শান্তা শর্মা ও ওয়াটগঞ্জ থেকে তার বান্ধবী ইফ্ফাত পারভিনকে। শ্রীরামপুর আদালত তাদের নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তারপরেই অভিযু্ক্তদের পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়। আর তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পঙ্কজ শর্মার সঙ্গে শান্তার বিয়ে হয় ২০১২ সালে। বিয়ের সময় থেকেই পঙ্কজের মাথায় টাক ছিল। যা পছন্দ ছিল না শান্তার। বিয়ের পর এ নিয়ে দু’জনের অশান্তিও হত। একে স্বামীর সঙ্গে মনের মিল নেই, অন্যদিকে সংসারে আর্থিক স্বচ্ছলতার অভাব। তার মধ্যেই বাড়তে থাকে পারভিনের সঙ্গে ঘনিষ্ঠতা। ওদিকে ২০১৮ সালে ইফ্ফাত পারভিনের বিয়ে হয়েছিল। মাসখানেকের মধ্যে সেই বিয়ে ভেঙে যায়। পরের বছরই কলকাতার একটি মন্দিরে মালা বদল করে শান্তা ও ইফ্ফাত।
পঙ্কজ জানিয়েছেন তার স্ত্রী ও পারভিন বছর দুয়েক আগে দিল্লি বেড়াতে গিয়েছিল। তখন ছেলেকে সঙ্গে নেয়নি। তবে বিহারে যাওয়ার সময় পারভিনের বাড়িতে ছেলেকে রেখে গিয়েছিল। পুলিশ জানিয়েছে শান্তা আর পারভিন দিনে একাধিকবার ফোনে গল্প করত। কিন্তু ঘটনার দু’দিন আগে থেকে তাদের ফোনে যোগাযোগ ছিল না। মোবাইল কল রেকর্ড দেখে পুলিশের সন্দেহ হয়। যারা দিনে কুড়ি বার ফোনে কথা বলে, দু’দিন তাদের মধ্যে কেন কথা বন্ধ? পুলিশের মতে, তারা জানত ঘটনার পর পুলিশ ফোনের সূত্র থেকে তথ্য সংগ্রহ করবে। ঘটনার দিনও বেলা তিনটের সময় পারভিনের মোবাইল টাওয়ার লোকেশন ছিল ওয়াটগঞ্জ। আবার রাত সাড়ে আটটার সময় সেই একই লোকেশনে দেখা গেছে। মাঝে ফোন বন্ধ ছিল। ঘটনার দিন সন্ধে ছ’টা থেকে সাড়ে ছটা নাগাদ শিশুটিকে খুন করা হয়। তার মিনিট ১৫ আগে শান্তা ও পারভিনের মধ্যে ফোনে কথা হয়। সেই সূত্রই পেয়ে যায় পুলিশ। আদর্শনগরের ইংলিশ রোড ধরে মাস্ক পরা এক যুবতীর হেঁটে যাওয়ার ছবি ধরা পরে সিসি ক্যামেরায়। তদন্তে উঠে আসে, শান্তা একটি ফুড কোর্টে কাজ করত। পরিকল্পনামাফিক ঘটনার দিনও সে কাজে গিয়েছিল। তবে দোকানে পৌঁছেই ডলি নামে এক প্রতিবেশী মহিলাকে দিয়ে বাড়িতে ছেলেকে খবর পাঠায় চশমা দিয়ে যেতে। ছেলে মাকে চশমা দিয়ে বাড়ি ফিরে টিভি চালিয়ে কার্টুন দেখতে বসে। সে সময় আততায়ী ঘরে ঢুকে শিশুকে মাথা থেঁতলে খুন করে। এই নৃশংস ঘটনার পরেও শান্তা তার বান্ধবীর প্রতি এতটাই আসক্ত যে সন্তান খুনে অভিযুক্ত হলেও বার বার বান্ধবীর পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেছে। গ্রেপ্তারের পর থেকে পৃথক থানায় রেখে জেরা চলছে দু’জনের। শ্রীরামপুর মহিলা থানায় রয়েছে ইফ্ফাত আর উত্তরপাড়া থানায় রয়েছেন শান্তা। এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন শান্তার স্বামী পঙ্কজ শর্মা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার