রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Protest: ‌খলিস্তানি বলে শিখ সম্প্রদায়কে অপমান করার প্রতিবাদে ধিক্কার মিছিল ব্যান্ডেলে

Rajat Bose | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ : ৩৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ পাগড়ি মাথায় থাকে। ওটা গোটা শিখ সম্প্রদায়ের গর্ব। সম্প্রতি সন্দেশখালিতে কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে খলিস্তানি বলার প্রতিবাদে গর্জে উঠল ব্যান্ডেল। সরব গোটা শিখ সম্প্রদায়। শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ধিক্কার মিছিলে যোগ দেন কয়েকশো শিখ ধর্মাবলম্বি। গলায় প্রতিবাদের প্ল্যাকার্ড ঝুলিয়ে জোর গলায় ধিক্কার জানান তাঁরা। কোনও রাজনৈতিক দলের পতাকা না, দেশের জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল হাঁটেন ব্যান্ডেল, সহগঞ্জ ডানলপ গুরদোয়ারার শিখ সম্প্রদায়ের মানুষজন। ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া ১ এবং দুই গ্রাম পঞ্চায়েত, দেবানন্দপুর, ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলররা। ব্যান্ডেল গুরদোয়ারার তরফে দেবেন্দ্র সিং চাওলা বলেছেন, ‘‌সন্দেশখালিতে কর্তব্য পালন করতে গিয়েছিলেন পুলিশ আধিকারিক জসপ্রীত সিং। তাঁকে বিজেপি খলিস্তানি বলে সম্বোধন করে। এর তীব্র নিন্দা জানাতেই সকলে জমায়েত করেছি।’‌ তিনি বিজেপি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে বিরোধী নেতাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হোক। অসিত মজুমদার বলেছেন, ‘‌পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে খলিস্তানি বলে অপমান করা হয়েছে। এটা বলা মানে গোটা শিখ জাতিকে অপমান করা। মাথায় পাগড়ি আছে বলেই খলিস্তানি হয়ে গেল?‌ দেশদ্রোহী হয়ে গেল?’‌‌ স্থানীয় পবনজিৎ সিং বলেছেন, ‘‌মাথায় পাগড়ি থাকলেই খলিস্তানি? পাগড়ি সমগ্র শিখ জাতির গর্ব। সেই পাগড়িকে অপমান করার অধিকার ওদের কে দিয়েছে? আসলে বিজেপি ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চায়। ভারতবর্ষে সর্বধর্মের সহাবস্থান। সব ধর্ম–বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করে। সমগ্র শিখ জাতি বিজেপির এই মন্তব্যের প্রতিবাদে ধিক্কার জানাচ্ছে।’‌ ব্যান্ডেল মোড় থেকে মিছিল শুরু হয়ে গুরদোয়ারা স্টেশন রোড হয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে শেষ হয়। শিখ সম্প্রদায়ের তরফে ফাঁড়িতে কর্তব্যরত আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

ছবি:‌ পার্থ রাহা

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া