রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Malda: ‌মালদায় জোড়া খুনে তীব্র চাঞ্চল্য

Rajat Bose | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ : ২২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য মালদায়। শুক্রবার সন্ধেয় ওল্ড মালদার নায়ায়ণপুর শিল্পাঞ্চল এলাকার একটি ইটভাটা থেকে এক আদিবাসী নাবালিকার (‌১৩)‌ মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। এদিকে, একই সময়ে বৈষ্ণবনগর থানার দুই শত বিঘি এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ৩৫ বছর বয়সি এক মহিলার দেহ উদ্ধার হয়। দুই ক্ষেত্রেই উঠেছে ধর্ষণ করে খুনের অভিযোগ। দেহ দুটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ‌‌
পুলিশ সূত্রে জানা গেছে, আদিবাসী নাবালিকার ক্ষতবিক্ষত দেহ ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিষণপুরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে শুক্রবার সন্ধেয় উদ্ধার হয়। জানা গেছে বৃহস্পতিবার ওই ছাত্রী বাদনা পরব উৎসবে গিয়েছিল। স্থানীয়দের অনুমান ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে নাবালিকার মাথায় ইটের আঘাত রয়েছে। অন্যদিকে, বৈষ্ণবনগর থানার চরি–অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দুই শত বিঘি গ্রামে শুক্রবার সন্ধেয় ভুট্টার ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার নাম মৌসুমী মণ্ডল (৩৫)। স্থানীয় এলাকার বাসিন্দা অজিত মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল মৌসুমীদেবীর। দুই নাবালক সন্তান রয়েছে পরিবারে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত চারদিন আগে বাপের বাড়ি যাওয়ার নাম করে শ্বশুরবাড়ি থেকে বেরোন ওই গৃহবধূ। তারপর থেকে কোনও খোঁজ ছিল না। স্থানীয় কিছু ছেলে শুক্রবার সন্ধেয় ভুট্টার ক্ষেতে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। 
এদিকে, রায়গঞ্জে সমকামী সম্পর্কে টানাপোড়েনের জেরে বান্ধবীর গলার নলি কাটার অভিযোগ উঠেছে আরেক তরুণীর বিরুদ্ধে। আহত ওই তরুণী রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। অভিযোগ, গভীর রাতে শ্মশান চত্বরে এই ঘটনা ঘটায় অপর বান্ধবী অষ্টমী সাহা। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া