শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

Pallabi Ghosh | ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৪ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে "খুন" করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার নজরানা গ্রামে। মৃত ওই কংগ্রেস কর্মীর নাম এনামুল মণ্ডল (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার বিকালে নজরানা গ্রামের কংগ্রেসের সক্রিয় কর্মী এনামুল একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ওই ব্যক্তিকে পুরনো কোনও আক্রোশবশত প্রচণ্ড মারধর করে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে গোধনপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ওই ব্যক্তির স্ত্রী আলিয়া বিবির অভিযোগ, "আমার স্বামী কংগ্রেস-সিপিএম জোটের সমর্থক ছিলেন। আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থকের সাথে আমার স্বামীর হঠাৎই বচসা বেঁধে যায়। সেই সময় আমার স্বামীকে তৃণমূলের দুষ্কৃতীরা লাঠি দিয়ে প্রচন্ড মারধর করে।"
তিনি বলেন, এনামুল কোনওক্রমে ওই এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তৃণমূলের দুষ্কৃতীরা একটি চাষের জমির মধ্যে নিয়ে গিয়ে মারধর করে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, এনামুল আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। আজ বিকেলে তাঁকে লক্ষ্য করে বোমা এবং গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও সেগুলো তাঁর গায়ে লাগেনি। এরপরই দুষ্কৃতীরা আমাদের কর্মীকে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ওই ক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করছি।"
যদিও এনামুলের মৃত্যুর ঘটনার সাথে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস নেতা মিজান হাসান। তিনি বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। আজ হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনার সাথে অকারণে দলের নাম জড়ানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এলাকাতে অশান্তি ছড়ানোর জন্য আজ কংগ্রেস-সিপিএমের গুন্ডাবাহিনী বজলুর রহমান নামে তৃণমূলের এক সক্রিয় কর্মীকে প্রচন্ড মারধর করেছে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
রানিনগর থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, "প্রাথমিক তদন্তে এনামুলকে মারধর করার কোনও প্রমাণ আমরা পাইনি। অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া