শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ অক্টোবর ২০২৩ ১৯ : ৩৮Riya Patra
উপাচার্য মুখ্যমন্ত্রীকে লিখেছেন আপনি 'কান দিয়ে দেখেন'। আপনার মন্ত্রী-স্তাবকরা জেল খাটছেন বলে কটাক্ষ করেছেন এই চিঠিতে। পাশাপাশি, ফলক সরিয়ে নেওয়া হবে তাও জানানো হয় মুখ্যমন্ত্রীকে। আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে বেলাগাম আক্রমণ করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। চিঠিতে ফের উপাসনা গৃহে সামনের রাস্তা চাওয়া হয়। পাশাপাশি লেখা হয়, 'আপনি এখনও কান দিয়ে দেখেন'। শুধু এটুকুই নয়, নজিরবিহীন আক্রমণ করে উপাচার্য লেখেন, 'আপনার দুই সিনিয়র মন্ত্রী জেলে আছেন। আপনার বিশ্বস্ত সহযোগীরা তিহাড়ে বন্দী। আপনার সরকারের উপাচার্য জেলে।' এছাড়াও বিস্ফোরক এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, তৃণমূল সরকার কয়লা, গরু, রেশন, চোরাচালান কেলেঙ্কারিতে জর্জরিত। অর্থাৎ, ফলক বিতর্কের আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এভাবেই বেলাগাম আক্রমণ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যা নিয়ে বিতর্ক তুঙ্গে৷
প্রসঙ্গত, এর আগেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি ইস্যুতে পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ বিশ্বভারতীর উপাচার্যের।
অন্যদিকে, বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ, সেই নিয়ে তৃণমূলের আন্দোলন ৩ দিনে পা দিল। ধর্না মঞ্চ থেকেও উপাচার্যকে আক্রমণ করা হয়৷ 'বাঙালির হৃদয়ে রবী ন্দ্রনাথ যতদিন থাকবে ।ততদিন বাংলা বাঙালির কাছে বিজেপি গ্রহণযোগ্য হয়ে উঠবে না ।এই ধ্রুব সত্যটা বিজেপির নেতারা জেনে গেছেন ।আর সেই জন্যই রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিতে রবীন্দ্রনাথ কে মুছে ফেলতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে একটি ঘৃণ্য কীটের দ্বারা।' বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে এই ঘৃণ্যকীটের সঙ্গে তুলনা করে আজ কার্যত ধর্না মঞ্চে তুলধনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি শান্তিনিকেতনে হেরিটেজের ফলকে রবীন্দ্রনাথের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আজ কবিগুরু মার্কেটের ধর্না মঞ্চে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তিনি। পরিবহন মন্ত্রী এদিন সাফ জানন শান্তিনিকেতনকে কলুষিত করার জন্যই এই রকম আচরণ করা হয়েছে। শুধু তাই নয় এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্না চলবে বলেও তিনি জানান। যদিও আজ উপাচার্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তারা ফলক খুলে নেবেন। কিন্তু এই ধর্না মঞ্চের দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন ধর্না চলবে যতক্ষণ না খোলা হচ্ছে । স্বাভাবিকভাবেই দিনে দিনে রবীন্দ্রনাথের অপমানের প্রতিবাদের ধর্না মঞ্চে বাড়ছে লোক। আজ সকালে পরিবহন মন্ত্রী,বিকেলে এসেছিলেন বনদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা।
ধর্না মঞ্চে হাজির ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সাংসদ অসিত মাল প্রমুখ
উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। সেই সংক্রান্ত একটি শ্বেত পাথরের ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব। যা নিয়ে সরব হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
৪ দিন ধরে শান্তিনিকেতন রাস্তার ধারে কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি চলছে ধর্না। এদিন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ সাংসদ অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ ধর্নায় উপস্থিত ছিলেন৷ মঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করেন সকলেই। রবীন্দ্রনাথের নাম যুক্ত করতে হবে, অথবা ফলক বদল করতে হবে এই দাবিতে চলছে তৃণমূলের ধর্না-বিক্ষোভ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার