শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হঠাৎই নিষ্ক্রিয় আধার কার্ড! বাড়ি বাড়ি পৌঁছনো চিঠি ঘিরে চিন্তায় সাধারণ মানুষ

Kaushik Roy | ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ২৩Kaushik Roy
মিল্টন সেন: হুগলির একাধিক বাড়িতে পৌঁছেছে আধার কার্ড নিষ্ক্রিয়তার চিঠি। আদৌ তা ভুয়ো নাকি সত্যি, কীসের চিঠি, কেন পাঠানো হয়েছে কিছুই বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। আধার বাতিল হলে গ্যাসের ভর্তুকি, ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। সোমবার এই ভয় ধরানো চিঠি অনেকের বাড়িতেই পৌঁছেছে। চিঠিতে পরিস্কার লেখা, ‘আপনার আধার নিষ্ক্রিয় করা হয়েছে। কারণ, ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হয়নি। এই জাতীয় নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে যে কোনো অনুগতকে তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে আঞ্চলিক অফিসের তালিকা বা ইউআইডিএআইয়ের ওয়েবসাইট থেকে।

প্রেরকের জায়গায় লেখা রিজিওনাল অফিস, রাঁচি। অনেকের বক্তব্য, এবার কী তাহলে বাতিলের কারণ জানতে রাঁচি যেতে হবে? স্থানীয় মাঠপাড়া এলাকার এক বাসিন্দা সুনীল মল্লিক জানান, ইংরেজিতে চিঠি এসেছে। তিনি কিছু বুঝতে পারেননি। তবে তাঁকে বলা হয়েছে তাঁর আধার নিষ্ক্রিয় করা হয়েছে। চুঁচুড়া রবীন্দ্রনগরের বাসিন্দা হেমলতা বৈরাগী বলেছেন, ‘চিঠি এসেছে। আমার এখন রীতিমত ভয় করছে। আধার বাতিল হয়ে গেলে কি হবে কে জানে। এই কার্ড দিয়েই তো ব্যাঙ্কের বই করা’। দিলীপ কুমার রায় নামে আর এক বাসিন্দার বক্তব্য, চিঠি পাওয়ার পরই চুঁচুড়া ডাকঘরে গিয়ে বায়োমেট্রিক আপডেট করিয়েছি আমি। আমায় জানানো হয়েছে এক মাসের মধ্যে আধার কার্ড পেয়ে যাব’। পশ্চিমবঙ্গের আধারের দায়িত্বপ্রাপ্তরা জানাচ্ছেন, তাঁরা বিষয়টা জানেন না। এটা বাংলা থেকে হয়নি। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কারোর আধার বাতিল হবে না। নিষ্ক্রিয় হওয়া আধার আবার সক্রিয় হয়ে যাবে। তার জন্য একটা ফর্ম পূরণ করতে হবে।

ছবি: পার্থ রাহা

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া