রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: কান্দিতে ফাঁকা বাড়িতে দু:সাহসিক চুরি

Pallabi Ghosh | ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কেউ না থাকার সুযোগ নিয়ে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রূপপুর এলাকাতে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে- আগমনী মণ্ডল নামে ওই বাড়ির বাসিন্দা চিকিৎসার জন্য তাঁর সন্তানকে নিয়ে রবিবার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন। ওই মহিলার স্বামী বর্তমানে কর্মসূত্রে অন্য রাজ্যে আছেন।
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী ওই মহিলার বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়।
ওই মহিলার প্রতিবেশীরা রাতে বাড়ির দরজার তালা ভাঙা দেখতে পেয়ে স্থানীয় পুর প্রতিনিধি এবং কান্দি থানাতে খবর দেন। এরপর কান্দি থানার পুলিশ এলে বাড়ির ভেতরে ঢুকে দেখতে পাওয়া যায় দুষ্কৃতীরা ৩-৪ টি আলমারি ভেঙে নগদ কিছু টাকা এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, "ওই মহিলা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার আগে নিজের সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী যেখানে রেখে গিয়েছিলেন।চোরেরা সেই জায়গার হদিশ পায়নি বলে আমরা জানতে পেরেছি। তবে চোরেরা আলমারির তালা ভেঙে এবং ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র সবই লণ্ডভণ্ড করে দিয়ে গেছে।"
তিনি বলেন, "ইতিমধ্যেই আগমনী মণ্ডল নামে ওই মহিলাকে ফোন করে তাঁর বাড়িতে চুরির ঘটনা জানানো হয়েছে এবং তাঁর আত্মীয়রা এসে ঘরের পরিস্থিতি দেখে গেছেন।" আগমনীর এক আত্মীয় বলেন, "বাড়ির তিনটে আলমারি এবং ৪ টি ঘরের তালা ভেঙে থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে আমাদের অনুমান। আগমনী বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়ার পরই দুষ্কৃতীরা ওর বাড়ির ভিতরে ঢোকে বলে আমাদের সন্দেহ। তবে আগমনীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি কোনও সোনার গয়না চুরি হয়নি।"
কান্দি থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন- ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। যদিও ওই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া