শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৫৩Pallabi Ghosh
স্থানীয় সূত্রে জানা গেছে, লালগোলার মানিকচক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ওই এলাকাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিল।
তৃণমূল কংগ্রেসের মানিকচক অঞ্চল সভাপতি মহম্মদ এসারুল হক বলেন, "শুক্রবার সন্ধে নাগাদ আমাদের দলের স্থানীয় বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল এবং দলের সক্রিয় কর্মী গৌরচাঁদ মণ্ডল সহ আরও কয়েকজন একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সেই সময় হঠাৎই কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে মুড়ি-মুড়কির মত বোমা ছুঁড়তে শুরু করে। এই ঘটনাতে আহত হন আমাদের দলের দুই কর্মী উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল।"
লালগোলা থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান, গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানান, গ্রামে বোমাবাজির ঘটনার সাথে কংগ্রেসের কোনও সম্পর্কই নেই। গোটা ঘটনাটি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল। কংগ্রেস নেতৃত্ব বলেন- ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মহম্মদ এসারুল হক নামে একজনকে নতুন অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির সাথে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ভুট্টোর দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। সেই রেষারেষির জেরে শুক্রবার গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। গতকালকের ঘটনায় যুক্ত দু"পক্ষই তৃণমূল দলের সদস্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার