শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ৮ বছরের বালককে কুপিয়ে, মাথা থেঁতলে খুন, ঘটনাস্থলে পুলিশ কমিশনার

Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৩৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: মাত্র আট বছরের বালককে কুপিয়ে, মাথা থেঁতলে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগরে। মৃতের নাম শ্রেয়াংশু শর্মা(৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ওই বালক একা ঘরে তখন টিভি দেখছিল। কিছুক্ষণ পরে তার খুরতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় তাঁর ভাই মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা শ্রেয়াংশুকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে বালককে। শুক্রবার রাতের ঘটনার পর এদিন শোকগ্রস্ত থমথমে গোটা এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, শ্রেয়াংশু শর্মাকে খুন করার জন্য ইট, ফল বা সবজি কাটার ছুরি, গণেশ ঠাকুরের মূর্তি, ও খাবার খাওয়ার ছোট টেবিল ব্যবহার করা হয়েছে। মাথা থেঁতলে খুন করা হয়েছে ওই বালককে। ঘটনার সময় বাড়িতে একা ছিল শ্রেয়াংশু। সেই সুযোগ কাজে লাগায় খুনি। জয়েন্ট ফ্যামিলি। বাবা, মা, জেঠু, জেঠিমা, দাদু, ঠাকুমা সবাই জীবিত পরিবারে। বাবা পঙ্কজ শর্মা কলকাতায় বেসরকারি কোম্পানিতে কাজ করেন। মা কোন্নগরে একটি ফুড ক্যাফেতে কাজ করেন। পরিবারের অনুমান দিন কয়েক আগে স্কুলের একজন সিনিয়ার দাদার সঙ্গে স্কুলে যাওয়ার পথে ঝগড়া হয়েছিল। তার পরেও একাধিকবার ঝগড়া হয় তাদের মধ্যে। শ্রেয়াংশুর মা ওই ছাত্রের পরিবারকে ঘটনার কথা জানিয়েও এসেছিল। সন্ধ্যায় ঘরে একা টিভি দেখছিল শ্রেয়াংশু। প্রথমে শ্রেয়াংশুর জেঠতুতো দিদি তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ খুনে ব্যবহৃত ছুরি, ইট, গণেশ মূর্তি, খাবার খাওয়ার টেবিল সব কিছু বাজেয়াপ্ত করেছে। প্রতিবেশীদের সঙ্গে খুবই ভাল সম্পর্ক রয়েছে এই পরিবারের। শনিবার ঘটনাস্থলে পৌঁছন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখার পর তিনি বলেছেন, একটা আট বছরের শিশুর উপর হামলা হয়েছে। যে ধরনের আক্রমণ হয়েছে তা চোখে দেখা যায় না। পরে শিশুটির মৃত্যু হয়েছে। কী কারণে খুন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবার-পরিজনের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার ফরেনসিক তদন্ত হবে। যে ঘরে ঘটনা ঘটেছে সেই ঘরটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে পোষ্য কুকুর রয়েছে, তবে পোষ্যটা সব সময় চেঁচায়। তাই ঘটনার সময় কুকুরের আওয়াজকে কেউ গুরুত্ব দেয়নি।
ছবি: পার্থ রাহা

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া