শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Sandeshkhali: ফিরে আসতে হল অধীরকেও, আইনের ব্যাখ্যা শুনেও 'বুঝল' না পুলিশ

Riya Patra | ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রামপুরে "বাঁশের কেল্লা"র সামনে থেকে ফিরে আসতে হল কংগ্রেসকেও। বৃহস্পতিবার ফিরেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে বিজেপির "ফ্যাক্ট ফাইন্ডিং টিম" এবং দুপুরে সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সন্দেশখালি ঢোকার আগে রামপুরে পুলিশের বাধায় বাঁশের ব্যারিকেড টপকে ওপারে যেতে পারেননি কেউ। হাতে আইনের বই। যা দেখিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে আইনের ব্যাখ্যায় ১৪৪ ধারা কী এবং সে সম্পর্কে কী বলা আছে তা বোঝানোর চেষ্টা। কাজ হল না। রামপুরে পুলিশের তৈরি বাঁশের ব্যারিকেডের সামনে থেকে এগোতে পারলেন না সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। কেন এগোতে দেওয়া হচ্ছে না বা সামনে কেন ব্যারিকেড? অধীর বারবার প্রশ্ন করতে থাকলেও পুলিশ ছিল একেবারেই নীরব। পাশে দাঁড়িয়ে আইনের বই হাতে তাঁর সঙ্গী ও রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বারবার ১৪৪ ধারা নিয়ে আইনে কী ব্যাখ্যা আছে সেই নিয়ে পুলিশকে বোঝাতে চাইলেও পুলিশ বুঝিয়ে দেয় রামপুর থেকে এগোনো যাবে না। আইনের ব্যাখ্যা বোঝাতে "ব্যর্থ" কংগ্রেস এরপরেই ক্ষোভে ফেটে পড়ে। রাজ্য সরকার সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অধীর। যে পুলিশকে এতক্ষণ তাঁর সহকর্মী আইনের ব্যাখ্যা বোঝাতে গিয়েছিলেন সেই পুলিশের ওপরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। শেষপর্যন্ত অধীর-সহ ফিরে গেলেন কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া