রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Salar: সালারে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মৃত ১, আহত কমপক্ষে ২৫ জন

Riya Patra | ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিবাদ এবং তার থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হল মুর্শিদাবাদের সালার থানার পূর্বগ্রাম এলাকা। দু"দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন এবং মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুখচাঁদ শেখ (৬২) । তাঁর বাড়ি তালিবপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার তালিপুর এলাকায় একটি ক্রিকেট ম্যাচের ফলাফল এবং তারপর একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং বচসা হয়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ঘটনা প্রসঙ্গে বলেন, "বৃহস্পতিবার সকালে তালিবপুর অঞ্চলের একটি বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মিঠু শেখ নামে এক যুবকের বাবা সুখচাঁদ শেখ স্থানীয় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের ভরতপুর-২ ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের কিছু অনুগামী তার ওপর চড়াও হয়।"
হুমায়ুন অভিযোগ করেন , "মোস্তাফিজুরের অনুগামীরা ওই বৃদ্ধকে শাবল, লাঠি এবং হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেভাবে আমাদের দলেরই এক নিরস্ত্র কর্মীকে আমাদের দলেরই অন্য কিছু সমর্থক খুন করল, তার নিন্দা করার ভাষা নেই।" সুখচাঁদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই অশান্ত হয়ে ওঠে পূর্বগ্রাম। তৃণমূল কংগ্রেসের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও হুমায়ুনের তোলা অভিযোগ অস্বীকার করে ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন ,"বুধবার সন্ধে নাগাদ ইভটিসিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্বপাড়া গ্রামে দু"দল গ্রামবাসীর মধ্যে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনার জেরে দু"দল গ্রামবাসীর মধ্যে ফের একবার সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন সুখচাঁদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। " সালার থানার এক শীর্ষ আধিকারিক জানান, "সংঘর্ষের ঘটনার পর এলাকায় পুলিশি তল্লাশি শুরু হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। "

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া