শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ১৪Kaushik Roy
অন্যদিকে এই মুহূর্তে নিজের পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বহরমপুর শহরে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধের পর অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিমের একটি বৈঠক বহরমপুর টাউন ক্লাবে হতে পারে। বৈঠকে আসন রফার দিকটি চূড়ান্ত হওয়ার কথা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনে এই রাজ্যে "একলা চলার" কথা ঘোষণা করে দিয়েছেন। সেক্ষেত্রে এই রাজ্যে বাম এবং কংগ্রেস কতগুলো আসনে লড়াই করে সেদিকে এখন সকলের নজর।
সূত্রের খবর -গোটা রাজ্যের আসন বন্টন চূড়ান্ত করা সম্ভব না হলেও মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে কে কোন আসনে লড়বে তা চূড়ান্ত হয়ে যাবে আগামীকালকের বৈঠকে। বাম এবং কংগ্রেস সূত্রের খবর, প্রণব মুখার্জী জঙ্গিপুর লোকসভা আসন থেকে জেতার আগে ওই কেন্দ্রটি বামেদের দখলেই ছিল। তাই বামেদের সঙ্গে জোট হলে এবছর কংগ্রেসের তরফ থেকে ওই আসনটি ফের বামেদেরকেই ছেড়ে দেওয়া হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন কংগ্রেস প্রার্থীরা। ২০০৪ এবং ২০০৯ লোকসভা নির্বাচনে ওই আসন থেকে জয়ী হন কংগ্রেসের মান্নান হোসেন। অন্যদিকে গত ৫ টি লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে জয়ী হয়েছেন অধীর চৌধুরী।
যদিও সম্ভাব্য এই বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে বাম এবং কংগ্রেসের তরফ থেকে। কিন্তু শেষপর্যন্ত আদৌ কি বৈঠক হবে? যা নিয়ে সিপিএম এবং কংগ্রেস উভয়ের বক্তব্যে তৈরি হয়েছে সন্দেহ। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন,"আগামীকাল মহম্মদ সেলিমের সাথে অধীর চৌধুরীর কোনও বৈঠকের খবর আমাদের কাছে এখনও পর্যন্ত নেই।"
জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন," গোটা বিষয়টি গুজব। পরিকল্পিত ভাবে কোনও একটি মহল থেকে কাল্পনিক এই বৈঠকের কথা রটিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার অধীর চৌধুরীর বেশ কয়েকটি পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে মহম্মদ সেলিমের সঙ্গে কোনও বৈঠক নেই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার